ঢাকাTuesday , 24 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা, আটক ১৮

Link Copied!

Arrest-17চট্টগ্রাম প্রতিনিধি : নগরীর ওষুধপাড়া খ্যাত কোতোয়ালী থানার হাজারি গলিতে ভেজাল ওষুধবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা চালিয়েছে সেখানকার ওষুধের দোকানদাররা।
মঙ্গলবার সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এ ঘটনা ঘটে।
এ সময় পুলিশের সাথে ব্যবসায়ীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় দুই আনসার সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ ১৮ হামলাকারীকে আটক করেছে।
বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন বলেন, ‘ভেজাল ওষুধবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে হাজারি গলিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সেখানকার ব্যবসায়ীরা আদালতের কর্তব্য পালনে বাধা দেয়। একপর্যায়ে তারা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় দুই আনসার সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছে। এ ঘটনায় ১৮ জন হামলাকারীকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে।’
এ ছাড়া জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।