ঢাকাTuesday , 24 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সৌদিতে পাচারের সময় ২০ নারী উদ্ধার

Link Copied!

Human Traffickingচট্টগ্রাম প্রতিনিধি : সৌদি আরবে পাচারের সময় সন্দেহজনকভাবে নগরীর সিটি গেইট এলাকায় একটি গাড়ি থেকে ২০ নারীকে উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় কবির আহমেদ (৪৩) নামে এক দালালকে আটক করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১২টার দিকে সিটি গেইট চেক পোস্টে শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি করে তাদের উদ্ধার করে আকবর শাহ থানা পুলিশ।
আকবর শাহ থানার ওসি সদ্বীপ কুমার দাশ বলেন, ‘চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে এনে  একসাথে করে সকালে শ্যামলী পরিবহনের একটি বাসে করে সৌদিতে পাচারের উদ্দেশ্যে  ঢাকায় নেয়া হচ্ছিল। এসময় সিটি গেইট এলাকায় পুলিশের নিয়মিত চেক পোস্টে বাসে তল্লাশি করে সন্দেহজনকভাবে ২০ নারীকে বাস থেকে নামানো হয়। এসময় প্রাথমিক জিজ্ঞািসাবাদে তারা সৌদি যাত্রার কথা স্বীকার করেন। এরপর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে গাড়ি থেকে কবির আহমেদ নামে এক দালালকে আটক করা হয়। তিনি কক্সবাজারের বাসিন্দা হওয়ায় এবং এক সাথে ২০ নারী সৌদি আরব যাওয়ায় বিয়ষটি আমরা যাচাই-বাছাই করে দেখছি।’