ঢাকাTuesday , 24 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লাকসামে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৫

Link Copied!

Accidentকুমিল্লা প্রতিনিধি : লাকসাম উপজেলার ফতেপুরে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে কুমিল্লা- নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ওই স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- জসীম ও রুজিনা। এরা দুজনই জেলার মনোহরগঞ্জ উপজেলার খিলা রাজাপুর গ্রামের বাসিন্দা।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, নোয়াখালীগামী একটি ট্রাক ফতেহপুর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহতসহ জন গুরুতর আহত হন। পরে তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লাকসাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি  করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।