ঢাকাMonday , 23 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হরতালের সমর্থনে মগবাজারে জামায়াতের মিছিল

Link Copied!

ফাইল ছবি

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক : একাত্তরে বুদ্ধিজীবী হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে ফাঁসি দেয়ার প্রতিবাদে ডাকা হরতালের সমর্থনে মিছিল করেছে রমনা থানা জামায়াত।
সোমবার বেলা সোয়া ১টায় রাজধানীর মগবাজারে রেলগেট এলাকায় একটি গলিতে এ ঝটিকা মিছিলটি করা হয়।
রমনা থানা জামায়াতের সেক্রেটারি জিল্লুর রহমানের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক আতাউর রহমান সরকার, রেদওয়ানউল্লাহ প্রমুখ।
এছাড়া রমনা থানাধীন নয়াটোলা, চৌরাস্তা, মধুবাগ, ওয়্যারলেস এলাকার বিভিন্ন গলিতে ঝটিকা মিছিল করে জামায়াত-শিবির কর্মীরা। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত তারা সটকে পড়ে। হরতালের সমর্থনে পিকিটিং করার জন্য কোথায়ও তাদের দাঁড়াতে দেয়নি পুলিশ।
তবে জামায়াত-শিবিরের এসব মিছিলের বিষয়টি অস্বীকার করেছেন ওইসব এলাকায় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তারা।