ঢাকাSunday , 22 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যুদ্ধাপরাধী কেউ পার পাবে না

Link Copied!

tofayelনিজস্ব প্রতিবেদক : যুদ্ধাপরাধীদের বিচারকাজ অব্যাহত আছে, পর্যায়ক্রমে সবার বিচার হবে। অপরাধী কেউ পার পাবে না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সিনিয়র নেতা তোফায়েল আহমেদ।
আজ রবিবার সকালে রাজধানীর জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে (জেডিপিসি) আয়োজিত সমন্বয় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তোফায়েল এই কথা বলেন। সাকা চৌধুরী ও মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে প্রশ্ন করেন সাংবাদিকরা।
এসময়  তোফায়েল বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরী ও  মুজাহিদ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়েছেন, কারণ তারাই যুদ্ধাপরাধী। এটা ক্ষমা করার বিষয় ছিল না। তাই রাষ্ট্রপতি তাদেরকে ক্ষমা করেননি।
তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে প্রধানমন্ত্রী দৃঢ় অবস্থানে রয়েছেন। প্রধানমন্ত্রীর দৃঢ়তার কারণে বিচারকাজ সম্পন্ন হচ্ছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, জামায়াত যুদ্ধাপরাধীদের দল। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কোনো যুদ্ধাপরাধীদের দল এ দেশে রাজনীতি করতে পারবে না।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, বস্ত্র ও পাট সচিব, বাণিজ্য-খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ঢাকা বিভাগীয় কমিশনার, পরিবহন স্টোক হোল্ডাররা।