ঢাকাSaturday , 21 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুজাহিদ প্রাণভিক্ষা চাননি, দাবি জামায়াতের

Link Copied!

jamat-logoনিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধে মৃত্যুর প্রহর গণা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে ক্ষমা চাননি বলে দাবি করেছে তার দল জামায়াতে ইসলামী।
শনিবার বেলা পৌনে ৩টার দিকে এক বিবৃতির মাধ্যমে এ দাবি জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।
বিবৃতিতে শফিকুর রহমান বলেন, ‘বিভিন্ন গণমাধ্যমে কারা অধিদপ্তরের বরাত দিয়ে প্রচার করা হচ্ছে যে, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেছেন। প্রচারিত এ খবরটি সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর। পরিবারের সাথে সাক্ষাৎকালে আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার বিষয়ে পরামর্শের জন্য আইনজীবীদের সাথে পরামর্শের ইচ্ছা ব্যক্ত করেছেন। তিনি পরিবারের কাছে প্রাণভিক্ষার বিষয়ে কোনো বক্তব্য দেননি। পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলনেও প্রদত্ত বক্তব্যে জানানো হয়েছে যে, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ আইনজীবীদের সাথে পরবর্তী আইনী বিষয়ে পরামর্শ করতে চান।’
তিনি বলেন, ‘আইনজীবীরা মুজাহিদের সাথে সাক্ষাতের অনুমতি চেয়ে কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। কারা কর্তৃপক্ষ মুজাহিদের ইচ্ছা অনুযায়ী এখনো আইনজীবীদেরকে সাক্ষাতের অনুমতি দেননি। বিভিন্ন গণমাধ্যমে ক্ষমা চাওয়ার যে খবর প্রচারিত হচ্ছে তা সঠিক নয়। আমরা কারা কর্তৃপক্ষকে মুজাহিদের সাথে আইনজীবীদেরকে যতো তাড়াতাড়ি সম্ভব সাক্ষাতের ব্যবস্থা করার অনুরোধ করছি। সেই সাথে সৃষ্ট বিভ্রান্তি নিরসনের জন্য কারা কর্তৃপক্ষের সুস্পষ্ট বক্তব্য প্রদানের আহ্বান জানাচ্ছি।’