ঢাকাFriday , 20 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি দায়সারা বক্তব্য দিয়েছে

Link Copied!

Shajahanমাদারীপুর প্রতিনিধি : যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিচারের রায় নিয়ে বিএনপির পক্ষ থেকে আসাদুজ্জামান রিপনের দেয়া বক্তব্যকে দায়সারা বক্তব্য বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।
শুক্রবার সকাল ১০টার দিকে জেলার আচমত আলী খান স্টেডিয়াম এর নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
নৌমন্ত্রী বলেন ‘এতদিন সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় নিয়ে একটি কথাও বলেনি বিএনপি। যখন ফাঁসির হুকুম হলো তখনও কোনো মন্তব্য করেনি তারা। কিন্তু এখন তারা একটি দায়সাড়া বক্তব্য দিয়ে বলছেন সরকার সঠিক ভাবে বিচার করেনি। আসলে এগুলো সম্পূর্ণই হলো তাদের মন গড়া কথা।’
মন্ত্রী এ সময় আরও বলেন, ‘সালাউদ্দিন কাদেরসহ সকল যুদ্ধাপরাধীর বিচারের রায় সঠিক ভাবে হয়েছে।’
আচমত আলী খান ক্রীড়া ভবনের উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক কামালউদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার মো. সরোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ ও মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাড.ওবায়দুর রহমান খানসহ অন্যান্যরা।