ঢাকাFriday , 20 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কেক কাটতে তারেক জিয়ার মানা!

Link Copied!

Tareqনিজস্ব প্রতিবেদক : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে প্রতিবছর বিএনপি ও এর সহযোগী সংগঠনের পক্ষ থেকে কেককাটাসহ নানা কর্মসূচি পালন করা হলেও এবার কেক কাটতে তারেক বারণ করেছেন বলে জানিয়েছেন বিএনপির মুখপাত্রের দায়িত্বে থাকা ড. আসাদুজ্জামান রিপন।
তবে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি চলছে। বাদ জুমা দলের পক্ষ থেকে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
এদিকে পুলিশের অনুমতি না পাওয়ায় বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের নির্ধারিত আলোচনাসভা স্থগিত করা হয়েছে।
শুক্রবার ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী জানিয়েছেন ‘পুলিশেল অনুমতি বাতিল হওয়ায় আলোচনা সভা স্থগিত করা হয়েছে।’
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫১তম জন্মদিন উপলক্ষে আজ (বৃহস্পতিবার) জাতীয়তাবাদী ছাত্রদল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করেছিল।
বিকেলে ৩টায় এ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল।