ঢাকাFriday , 20 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুক্তিযুদ্ধের পক্ষে তরুণদের নেতৃত্ব দিতে হবে

Link Copied!

Enuনিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘মুক্তিযুদ্ধের পক্ষে থেকে তারুণ প্রজন্মকে দেশের উন্নয়নে নেতৃত্ব দিতে হবে। নিজেদের আত্মনির্ভশীল করে দেশের উন্নয়নে অংশিদার হতে হবে।’
শুক্রবার বেলা ১১টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আন্তর্জাতিক যুব উদ্যোক্তা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলে।
দ্রুবতারা ইয়থ ডেভলাপম্যান্ট ফাউন্ডেশন তিনদিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করেন। এতে ২৭টি দেশের উদ্যোক্তারা অংশগ্রহণ করে।
তিনি বলেন, ‘তরুণদের স্বপ্ন দেখতে হবে দেশকে গড়ার। নিজেকে আত্মনির্ভরশীল করার। নিজের ধারণাগুলোকে বাস্তবে রূপ দেয়ার। নিজেকে গড়ার পাশাপাশি সমর্থন থাকতে হবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির প্রতি। কারণ, বাংলাদেশ মুক্তিযুদ্ধের পক্ষে-বিপক্ষে বিভক্ত। মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিরা কখনও বাংলাদেশের উন্নয়ন চায় না।’
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন একটি স্বাধীন বাংলাদেশের। তিনি তার স্বপ্নকে বাস্তবায়ন করেছেন। তরুণ উদ্যোক্তদেরও বঙ্গবন্ধুর মত অবিচল লক্ষ্য থাকতে হবে। নিজের ধারণাকে নিজেদেরই সমর্থন করতে হবে। ধারণা হচ্ছে চমৎকার একটা তির।’
তিনি আরো বলেন, ‘অনেকে রাজনীতিকে ঘৃণা করে। কিন্তু আমি বলব, আপনার ধারণা যদি তির হয় তাহলে রাজনীতিবিদরা ধনুকের ন্যায়। যেটা আপনার লক্ষ্য ভেদ করতে সাহায্য করবে।’
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডেফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সবুর খান।