ঢাকাFriday , 20 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজনৈতিক বিবেচনায় বিচার চলছে : গয়েশ্বর

Link Copied!

Goesssorনিজস্ব প্রতিবেদক : বর্তমানে দেশে বিচারপ্রক্রিয়া রাজনৈতিক বিবেচনায় চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
শুক্রবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫১তম জন্মদিন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
বর্তমানে দেশে আইনের শাসন অনুপস্থিত মন্তব্য করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘দেশে কোনো ঘটনার বিচারের আগেই সরকারের মন্ত্রী-এমপিরা বলে দিচ্ছেন, কার ফাঁসি হবে, আর কার জেল হবে। আমার প্রশ্ন হচ্ছে, তাহলে সরকার কি বিচারক? বিচার কি বিচারপতিরা করেন, না সরকার নির্ধারণ করেন?’
মানুষের স্বাভবিক মুত্যুর গ্যারান্টি নেই মন্তব্য করে তিনি বলেন, ‘দেশে বিদেশি নাগরিকেরা হত্যা ও গুমের শিকার হচ্ছে। কিন্তু কোনো বিচার হচ্ছে না। এর ফলে অপরাধীরা আরো উৎসাহিত হচ্ছে।’
বিএনপি ন্যায়বিচার থেকে বঞ্চিত অভিযোগ করে তিনি বলেন, ‘ন্যায়বিচার হলে আমরা ন্যায়বিচার পেতাম। বিএনপি এখন কাঁদতে পারে। কিন্তু ভবিষ্যতে সরকার কাঁদতে পারবে কি না তা জনগণই নির্ধারণ করবে।’
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন তিনি।
এ সময় অন্যদের মধ্যে ড্যাবের মহাসচিব ডা. জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব রফিকুল ইসলাম বাচ্চু, ডা. সাইফুল ইসলাম সেলিম, ডা. এম এ কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।