লাইফস্টাইল ডেস্ক : এগিয়ে থাকতে চান হালের ফ্যাশন সচেতন সব ছেলে। পিছিয়ে থাকাটা তাদের মোটেও কাম্য নয়। জামা- কাপড়, চুলের স্টাইল, কথা বলা সঙ্গে ব্যবহার্য সব অনুসঙ্গ চাই স্টাইলিস। যাতে নিজেকে আবিষ্কার করা যায় গ্রহণযোগত্যতার শীর্ষে। আর তাই কিছু বিষয়ে একটু গুরুত্ব না রাখলেই নয়। যেমন-
জুতা
ছেলেদের ব্যবহার্য জিনিসের মধ্যে জুতাটা অনেক বেশি গুরুত্ব বহন করে। অথচ এ বিষয়টি অনেকেই তেমন গুরুত্ব দেন না। জুতাটা যেমন চকচকে হওয়া চাই, তেমনি চাই ভালো ব্রান্ডের রুচিশীল ডিজাইন। সময় এবং স্থান ভেদে এর চেহারার ভিন্নতা আবশ্যক। বাস্তবে কিন্তু বিষয়টি আপনার স্টাইলের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভালো মানের চকচকে জুতা আপনাকে স্বতন্ত্র স্টাইলের হিসেবে আক্ষায়িত করবে।
উপযুক্ত অনুষঙ্গ
আপনার অ্যাক্সেসরিজ মিলিয়ে নিন। বিষয়টি অনেকের কাছে নগন্য মনে হলেও বাস্তবে এর গুরুত্ব রয়েছে। অনেকেই জুতার সঙ্গে বেল্ট, শার্টের সঙ্গে সানগ্লাস মিল রাখতে ভুলে যান। সিম্পল ডিজাইনের বিলি রেইড বেল্ট বেশ প্রয়োজনীয়। অতিরিক্ত ডিজাইনের বেল্টের চেয়ে সিম্পল ডিজাইনের বেল্টই এখন ফ্যাশনের জন্য কার্যকর।
নানা রঙের পোশাক
মূল বিষয় হল, পরিবর্তন করুন। আপনার ওয়াড্রোবের ভেতরে যেসব পোশাক, তার সবগুলোই এক রকম নয় তো? বিভিন্ন ডিজাইনের পোশাক পরুন। সাদা অক্সফোর্ড ডিজাইন থেকে শুরু করে ডেনিম শার্ট পর্যন্ত পরতে থাকুন।
টিশার্ট
অনেকেই শীতে পোশাকের ভেতর টি শার্ট পরতে অভ্যস্ত। কিন্তু বাইরের পোশাকে টি শার্ট পরেন না। তবে স্থান কাল পাত্র ভেদে টি শার্টের স্টাইল করতে পারেন।
পরিচ্ছন্নতা বজায় রাখুন
নিজের চেহারার পরিচ্ছন্নতা বজায় রাখুন। চুল-দাড়ির স্টাইল বজায় রাখুন দেহের গঠনের ওপর। হাত পায়ের নখ, দাঁত, পোশাক পরিস্কার রাখার চেষ্টা করুন। যাতে কেউ আপনাকে মনে মনেও হেয় প্রতিপন্ন না করে। সব সময় হালকা সুগন্ধি ব্যবহার করতে পারেন।

