ঢাকাThursday , 19 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শনিবার দেশে ফিরছেন খালেদা

Link Copied!

khaleda02নিজস্ব প্রতিবেদক : আগামী শনিবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লন্ডন সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
খালেদা জিয়ার দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে তার মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, শনিবার বিকালে চেয়াপারসনের দেশে ফেরার কথা রয়েছে।
বিকেল ৪টায় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বিষয়ে বিস্তারিত জানাবেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন। দুপুরে  বিএনপির পক্ষ থেকে ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
প্রসঙ্গত, গত ১৫ সেপ্টেম্বর রাতে খালেদা জিয়া লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। তার লন্ডন যাওয়ার তারিখ যেমন বারবার পরিবর্তন হয়েছে, তেমনি দেশে ফেরা নিয়েও নানা তথ্য পাওয়া যাচ্ছে।