ঢাকাThursday , 19 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদার জাতীয় ঐক্যের কথা তামাশা ছাড়া কিছু না

Link Copied!

Enuনিজস্ব প্রতিবেদক : জঙ্গিবাদী তাণ্ডবের সুইচ হাতে নিয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জাতীয় ঐক্যের কথা বলা জাতীর সাথে তামাশা ছাড়া আর কিছু না বলে মন্তব্য করেছেন তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু।
বুধবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ‘সমসাময়িক রাজনীতি’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
ইনু বলেন, ‘যুদ্ধপরাধী জঙ্গিবাদকে মাঝখানে নিয়ে জাতীয় ঐক্যের কথা বলে তাদের বিভিন্ন সময়ে মানুষ পোড়ানো বিষয়কে আড়াল করতে চাচ্ছেন বিএনপি।’
তথ্য মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সভ্যতা সাংস্কৃতি অব্যাহত থাকবে, নাকি জঙ্গিবাদ দানবের অন্ধকারে ডুবে যাবে দেশ’ তা আপনারাই (জনগণ) নির্ধারণ করুন।’
তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার যেমন বাংলার মাটিতে হচ্ছে তেমনি ভাবে যারা বিদেশিদের হত্যা করছে তাদেরও বিচার হবে।’ প্রাণ থাকতে কোন খুনিকে রাজনীতির মাঠে থাকতে দিবেন না বলেও মন্তব্য করেন মন্ত্রী।
সংগঠনের চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য বেগম মমতাজ জাহান, রিয়াজ আহসান মনি প্রমুখ।