ঢাকাWednesday , 18 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তারেকের জন্মদিনে বিএনপির কর্মসূচি

Link Copied!

Tareqনিজস্ব প্রতিবেদক :  আগামী ২০ নভেম্বর দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫১তম জন্মদিনে দুই দিনের কর্মসূচি নিয়েছে বিএনপি।
কর্মসূচির মধ্যে রয়েছে বৃহস্পতিবার ‘গণতন্ত্র উন্নয়নের পূর্বশর্ত’ শীর্ষক আলোচনা সভা। শুক্রবার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো কেক কাটবে। বাদ জুম্মা তারেক রহমানের আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। থাকছে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প।
বুধবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির কথা জানান দলটির মুখপাত্র আসাদুজ্জামান রিপন।
বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। তার জন্ম ১৯৬৫ সালের ২০ নভেম্বর। ডাক নাম পিনু। তারেক রহমান ঢাকার শাহীন স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি শ্রেণি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তবে তিনি পড়াশোনা শেষ করতে পারেননি। ১৯৯৪ সালের ৩ ফেব্রুয়ারি বিমানবাহিনীর প্রাক্তন প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব হোসেনের বড় মেয়ে ডা. জোবাইদার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারেক।
১৯৯১ সালে বগুড়ার গাবতলী থানা বিএনপির সদস্য পদ লাভের মধ্যদিয়ে রাজনীতিতে আনুষ্ঠানিক প্রবেশ করেন তিনি। ১৯৯৬ সালে জেলা বিএনপির সদস্য হন। ২০০২ সালে তারেক রহমানকে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব নির্বাচিত করে বিএনপির স্থায়ী কমিটি।
বর্তমানে তারেক রহমান দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান। চারদলীয় জোট সরকার ক্ষমতায় থাকাকালে তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে।
গত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ৭ মার্চ তারেককে দুর্নীতি মামলায় গ্রেফতার করে পুলিশ। উচ্চ আদালত থেকে প্যারোলে জামিন পেয়ে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তিনি চিকিৎসার উদ্দেশ্যে স্বপরিবারে লন্ডনে যান। লন্ডনে থাকা অবস্থায় ২০০৯ সালের ৮ ডিসেম্বর দলের জাতীয় কাউন্সিলে তাকে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়। তারেক রহমান চিকিৎসাধীন অবস্থায় এখনো যুক্তরাজ্যেই অবস্থান করছেন। সঙ্গে আছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।
এদিকে দীর্ঘদিন তারেক রহমানের জন্মদিনে পাশে থাকতে না পারলেও চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবার ছেলেকে সঙ্গে নিয়ে জন্মদিন উদযাপন করবেন।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতাদের মধ্যে গোলাম আকবর খন্দকার, আবদুস সালাম আজাদ, আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন, শামীমুর রহমান শামীম, শাম্মী আখতার, হেলেন জেরিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।