গাইবান্ধা প্রতিনিধি : বাইরের দেশগুলোর কাছে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই একের পর এক বিদেশিদের ওপর আক্রমণ করা হচ্ছে।
বুধবার বিকেলে গাইবান্ধার পলাশবাড়ীতে জাতীয় পার্টির নেতা ব্যারিস্টার দিলারা খন্দকার শিল্পীর বাড়িতে দলীয় আলোচনা ও মিলাদ মাহফিলে যোগদানের আগে তিনি এ কথা বলেন।
সাকা চৌধুরী ও আলী আহসান মুজাহিদের ফাঁসির রায় বহাল থাকায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেন, বিচার বিভাগ সবার ঊর্ধ্বে। তাই আদালত যা রায় দিয়েছে তা মাথা পেতে নিতে হবে।

