ঢাকাWednesday , 18 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্বেচ্ছায় নির্বাসনে খালেদা : নৌমন্ত্রী

Link Copied!

Shajahanনিজস্ব প্রতিবেদক : বিএনপি নেত্রী খালেদা জিয়া স্বেচ্ছায় নির্বাসনে গেছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান।
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, খালেদা জিয়া চিকিৎসার কথা বলে স্বেচ্ছায় নির্বাসনে গেছেন। তিনি আর দেশে ফিরে আসবেন না। কারণ দেশে ফিরে আসলে আগুন দিয়ে পুড়িয়ে যাদের হত্যা করেছেন তার জন্য তাকে বিচারের মুখোমুখি হতে হবে।
নৌপরিবহণমন্ত্রী আরো বলেন, খালেদা জিয়া বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তার
নেতৃত্বে দেশে গুপ্তহত্যা হচ্ছে। গুপ্ত হত্যাকারীদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে। তাদের নিশ্চিহ্ন না করা পর্যন্ত সমন্বয় পরিষদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে থাকবে।
যুদ্ধাপরাধী সাকা-মুজাহিদের ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করে শাজাহান খান বলেন, কোন ষড়যন্ত্র রায়কে বাধাগ্রস্ত করতে পারে নি। আমাদের আশার প্রতিফলন হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মুক্তিযোদ্ধাদের সম্পর্কে যে অপমানজনক বক্তব্য দিয়েছে তা প্রতাহার না করলে আগামী ২ ডিসেম্বর মতিঝিলের শাপলা চত্ত্বরে আয়োজিত সমাবেশ থেকে কঠোর কর্মসূচি দেওয়া হবে।