ঢাকাMonday , 16 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘পেট্রোল বোমাবাজদের জনগণ ক্ষমা করবে না’

Link Copied!

Shajahanনিজস্ব প্রতিবেদক : যারা পেট্রোল বোমা মেরে, আগুন দিয়ে মানুষ হত্যা করেছে তাদেরকে বাংলার জনগণ কখনো ক্ষমা করবেনা বলে জানিয়েছেন নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান।
সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির মূল ভবনের ৩য় তলার স্বাধীনতা হলে শ্রমিক, কর্মচারী, পেশাজীবী ও মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের এক প্রতিনিধি সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশ যখন উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে, সেই মুহূর্তে দেশের স্বাধীনতাবিরোধী চক্র নানা ষড়যন্ত্র করছে। তারা গণতান্ত্রিক আন্দোলনের নামে পেট্রোল বোমা মেরে মানুষ পুড়িয়ে হত্যা করেছে। তারা বিদেশি নাগরিক হত্যায় ইন্ধন দিয়ে দেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
শাজাহান খান বলেন, ২০২১ সাল নাগাদ বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করার লক্ষ্যে আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে। জাতির পিতার স্বপ্ন সোনার বাংলা গঠনে আমাদের সবাইকে নিরলসভাবে কাজ করে যেতে হবে। কোনো অপচেষ্টাই আমাদের উন্নয়নের গতিকে বাধাগ্রস্ত করতে পারবে না।
মন্ত্রী বলেন, বীজ গণিতের অংক মিলাতে হলে সূত্র জানতে হয়। সূত্র না জানলে অংকে ভুল হয়। রাজনীতিতে সূত্র আছে, সে সুত্র ভুল করে বিএনপি এখন হতাশায় ভুগছে।
তিনি বলেন, খালেদা জিয়া স্বেচ্ছায় লন্ডনে নির্বাসন হয়েছেন, দেশে ফিরবেন কিনা সংশয় আছে। মা-ছেলে লন্ডনে বসে ষড়যন্ত্র করছে।
জঙ্গী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে শ্রমিক, কর্মচারী, পেশাজীবী ও মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ। যুদ্ধাপরাধীদের ফাঁসি না হওয়া পর্যন্ত সমন্বয় পরিষদের নেতাকর্মীরা অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করবে বলেও জানান মন্ত্রী।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ইসমত কাদির গামা, কবির আহমেদ খান, আব্দুল  মতিন, আব্দুল মালেক, মো. আলাউদ্দিন, জেড এম কামরুল আনাম, কামাল উদ্দীন আহমেদ, লীমা ফেরদৌস প্রমুখ।