ঢাকাMonday , 16 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জামায়াত নিষিদ্ধ না হলে ‘বিচ্ছিন্ন’ ঘটনা ঘটবেই

Link Copied!

Inuনিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘যতদিন পর্যন্ত জামায়াত নিষিদ্ধ করা না হবে, ততদিন পর্যন্ত তারা বিচ্ছিন্ন ঘটনা ঘটাবেই।’
তিনি বলেন, ‘জামায়াত একটি সুসংগঠিত দল। তারা বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়ে দম ফেলার চেষ্টা করছে। আমরা গণতন্ত্রকে নিরাপত্তা দিতে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনের চেষ্টা চালাচ্ছি। বিএনপি একই পথ অনুসরণ করছে। বেগম খালেদা জিয়া তা সমর্থন করছেন।’
সোমবার সকাল সাড়ে ১১টায় তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে বিফ্রিংকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের হাতেই তার পতন হবে। সরকার জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ মোকাবেলায় যে রাজনৈতিক-প্রশাসনিক অবস্থান গ্রহণ করেছে তা অব্যাহত থাকবে এবং জঙ্গিবাদ-সন্ত্রাসবাদকে চূড়ান্তভাবে পরাজিত করেই সরকার গণতন্ত্র, সাংবিধানিক প্রক্রিয়াকে সমুন্নত রাখবে।’
ফ্রান্সের প্যারিসে হামলা সম্পর্কে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের প্রশ্নে পশ্চিমা বিশ্ব দ্বৈতনীতি বিশ্বাস করে থাকে। পশ্চিমা বিশ্বে গণতান্ত্রিক জনগণ ঐক্যবদ্ধ থাকার পরেও জঙ্গিবাদী হামলা হচ্ছে।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের সাম্প্রতিক বক্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘দেশে জঙ্গিবাদের যে উত্থান ঘটছে তা আড়ালের চেষ্টা মাত্র। বিএনপি-জামায়াত জঙ্গিবাদিদের সম্মিলিত আগুনসন্ত্রাস, নাশকতা, অন্তর্ঘাত ও নৈরাজ্যকর রাজনীতিকে আড়ালের অপচেষ্টা এটি।’
মওদুদকে ইঙ্গিত করে মন্ত্রী বলেন, ‘তিনি সব গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠনের ঐক্যের কথা বলে আবারও বিএনপির সঙ্গে জামায়াতের জঙ্গিবাদী রাজনৈতিক সন্ধিকে হালাল করতে চাইছেন।’
ইনু বলেন, ‘দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত আছে বলেই মওদুদ আহমদ আজ স্বাধীনভাবে যা ইচ্ছা তাই বলতে পারছেন এবং তা প্রকাশিত ও প্রচারিত হচ্ছে।’