ঢাকাSunday , 15 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গুপ্তহত্যায় নেমেছে বিএনপি

Link Copied!

Nasimলালমনিরহাট প্রতিনিধি : স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আর কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না জেনেই গুপ্তহত্যায় নেমেছে বিএনপি। বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট করতে তাদের নেত্রীর নির্দেশে দলীয় সন্ত্রাসীরা এমন ঘৃণ্য কাজে নেমেছে। পুলিশের হাতে গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী এমন তথ্যই পাওয়া যাচ্ছে।’
রোববার লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সন্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে খুন করতে চেয়েছিলেন খালেদা জিয়া। কিন্তু জনগণের দোয়ায় বঙ্গবন্ধুকন্যা বেঁচে যান। এখন খালেদা জিয়া বিদেশে বসে খুনের রাজনীতি এবং খুনীদের রক্ষার চেষ্টা করছেন।’
তিনি বলেন, ‘কোনো ষড়যন্ত্র করেই যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করা যাবে না। নির্দেশদাতা বড় ভাইও বিচারের হাত থেকে রেহাই পাবেন না।’
আসন্ন স্থানীয় সরকার নির্বচনের মাঠ থেকে বিএনপি পালিয়ে যাবে না- এমন প্রত্যাশা করে নাসিম বলেন, ‘নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর হবে। এছাড়া আগামী ২০১৯ সালের আগে দেশে কোনো জাতীয় নির্বাচন হবে না। সে সময়ও শেখ হাসিনার নেতৃত্বেই ভোট হবে।’
খালেদা জিয়াকে উদ্দেশ্য তিনি বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচনে অংশগ্রহণ না করে তিনি ভুল করেছেন। নির্বাচন না হলে দেশে মার্শাল ‘ল’ আসতো। আন্দোলন কিভাবে করতে হয় তা আওয়ামী লীগের কাছে শিখতে হবে।’
এ সময় তিনি তার লালমনিরহাট সদর হাসপাতালকে ৪০ কোটি টাকা ব্যয়ে ১শ’ শয্যা থেকে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণের ঘোষণা দেন।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও কৃষিবিদ শাহ আলমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পঙ্কজ দেবনাথ এমপি।
সন্মেলনের উদ্ধোধন করেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছার।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন এমপি, খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, আলহাজ ইঞ্জিনিয়ার আবু সালেহ মো. সাঈদ দুলাল এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান, অ্যাডভোকেট সফুরা বেগম রুমী এমপি, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. সিরাজুল হক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।