ঢাকাSunday , 15 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পদত্যাগ করলেন বিএনপির কেন্দ্রীয় নেতা রুমী

Link Copied!

shaharir-rumiনিজস্ব প্রতিবেদক : দল থেকে পদত্যাগ করলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এমএম শাহরিয়ার রুমী। তিনি ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ছিলেন। ওই পদসহ বিএনপির সব পদ থেকেই ইস্তফা দিয়েছেন তিনি। এখন তার জীবনের বাকি সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশসেবায় আগ্রহী।
আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে রুমী নিজেই পদত্যাগের বিষয়টি জানিয়েছেন। তার পদত্যাগপত্রটি ইতিমধ্যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপনের কাছেও পাঠানো হয়েছে বলে তিনি সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন। বিএনপি কেন্দ্রীয় অফিসের ঠিকানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানান রুমী।
এদিকে এমএম শাহারিয়ার রুমি গত ২০০১ সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে কাজী জাফরউল্লাহর সাথে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে তিনি মাত্র ৫ হাজার ৬৩২ ভোটের ব্যবধানে পরাজিত হন।
সংবাদ বিজ্ঞপ্তিতে রুমী জানান, ২০০১ সালের জাতীয় নির্বাচনের পর উদ্ভূত পরিস্থিতিতে আওয়ামী লীগ ছাড়তে বাধ্য হন তিনি। কিন্তু দেশ-জাতিকে মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীলতার দিকে সঠিক নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আওয়ামী লীগের কোনো বিকল্প নেই। সেই বিশ্বাস থেকেই তিনি বিএনপি ত্যাগ করছেন।
এমএম শাহারিয়ার রুমী মূলত ২০০১ সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে কাজী জাফরউল্লাহর সাথে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে তিনি মাত্র ৫ হাজার ৬৩২ ভোটের ব্যবধানে পরাজিত হন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রুমীর বাবা প্রয়াত আইনজীবী শামসুদ্দীন মোল্লা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। বাংলাদেশের খসড়া সংবিধান রচয়িতাদেরও অন্যতম তিনি।
নিজের রাজনীতি প্রসঙ্গে তিনি জানান, ফরিদপুরে ছাত্রলীগের কর্মী ও নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন রুমী। পরে কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য হন। দায়িত্ব পান প্রচার ও অর্থ সম্পাদকেরও। এরপর যোগ দেন আওয়ামী লীগে। আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য হন। ২০০১ সালের জাতীয় নির্বাচনে ফরিদপুর-৫ (ভাঙ্গা) আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে পরাজিত হন। নির্যাতনের মুখে এবং জনগণের স্বার্থে ওই নির্বাচনের পর বিএনপিতে যোগ দিতে বাধ্য হন তিনি। তবে তার ওই সিদ্ধান্তটি ঠিক ছিল না বলেও জানান।
উল্লেখ্য, কিছুদিন আগেই বিএনপি থেকে পদত্যাগ করেছেন দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রদূত শমসের মবিন চৌধুরী। তিনি অবশ্য দল থেকে পদত্যাগ করার পাশাপাশি রাজনীতি ছাড়ারও ঘোষণা দিয়েছেন।