ঢাকাSunday , 15 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরকারের পাশে থাকতে চায় বিএনপি

Link Copied!

noman1নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে ঘিরে যেসব ষড়যন্ত্র হচ্ছে তা মোকাবেলা করতে বিএনপি ক্ষমতাসীনদের পাশে থাকবে বলে সরকারকে আশ্বাস দিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনি আশঙ্কা করেছেন, বর্হিবিশ্বের ন্যায় অশান্তির ঘূর্ণিঝড় বাংলাদেশেও পড়তে পারে। এর অর্থ দেশে সহিংসতা দেখা দেবে। তবে আমি আপনাকে বলতে চাই, এ ধরেনর ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি আপনাদের পাশে আছে। কিন্তু এর আগে আসুন জাতীয় সংলাপে বসি। আর এই সংলাপের মাধ্যমে কিছু সমস্যার সমাধান হবে, আবার কিছু সমাধান হবে না।’
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাব কনফারেন্স লাউঞ্জে এক প্রতিবাদ সভায় প্রধান অথিতির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি’ শীর্ষক এ প্রতিবাদ সভার আয়োজন করে ধামরাই থানা সাবেক ছাত্রদল।
ঢাক সিটি করপোরেশন নির্বাচনের পর চার মাস অতিবাহিত হলেও নগরের কোনো উন্নয়ন হয়নি মন্তব্য করে নোমান বলেন, ‘সময় পাড় হয়ে যাচ্ছে। কিন্তু এখন পর্যন্ত নগর মেয়ররা কোনো ধরনের উন্নয়নের কাজ দেখাতে পারেননি। অথচ গত চার মাসে নগর উন্নয়নের জন্য মেয়রা বাজেটের ৪ শতাংশ খরচ দেখিয়েছেন।’
ঢাকার শহরের ময়লা-আর্বজনা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হবে- প্রধানমন্ত্রীর এই বক্তব্যের প্রতিক্রিয়ায় নোমান বলেন, ‘প্রধানমন্ত্রী পরিবেশের উপর সর্বোচ্চ পুরস্কার পেয়েছেন। অথচ তিনিই পরিবেশকে ধ্বংস করার জন্য ময়লা-আর্বজনা দিয়ে বিদ্যুৎ উৎপাদনের কথা বলছেন।’
সরকার বিএনপিকে বোকা বানানোর পাঁয়তারা করছে মন্তব্য করে তিনি বলেন, ‘ক্ষমতাসীনরা বিএনপির নেতাকর্মীদের ধ্বংস করার চেষ্টা করছে। কিন্তু তাদের এই অপচেষ্টা টিকবে না। কারণ জনগণ তাদের ভোটাধিকার ছিনিয়ে নেবে। আর তখন নৌকায় নয়, ধানের শীষেই ভোট দিবে জনগণ।’
বর্তমান ক্ষমতাসীনরা যেভাবে রাজনীতিকদের হয়রানি করছে পাকিস্তানের শাসন আমলেও এতো সমস্যার সম্মুখিন হতে হয়নি বলে মন্তব্য করেন নোমান।
ঢাকা জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বিএনপির যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।