ঢাকাSaturday , 14 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সন্ত্রাসের বিরুদ্ধে ফ্রান্সের পাশে থাকবে বিএনপি

Link Copied!

khaledaনিজস্ব প্রতিবেদক : ফ্রান্সের রাজধানী প্যারিসের সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, সকল ধরনের উগ্রপন্থা ও সন্ত্রাসের বিরুদ্ধে ফ্রান্সসহ বিশ্বের শান্তিকামী সকল মানুষের পাশে বিএনপি আছে এবং থাকবো।
শনিবার বিকেলে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে তিনি এ কথা বলেন।
বিবৃতিতে খালেদা জিয়া বলেন, ‘প্যারিসে সন্ত্রাসী হামলার ঘটনায় আমি বিস্মিত, হতবাক ও ক্ষুদ্ধ। সন্ত্রাসী এই ঘটনায় কমপক্ষে ১৫৩ জন নিহত হওয়ায় এবং কয়েক শত মানুষের আহত হওয়ার ঘটনার খবরে আমি উদ্বিগ্ন, শোকাহত।’
তিনি এই বর্বরোচিত ও নৃশংস হামলার নিন্দা জানান। এবং এর হোতারা দৃষ্টান্তমূলক বিচারের মুখোমুখি হবে বলেও আশা প্রকাশ করেন। একই সঙ্গে বেগম জিয়া ফ্রান্সের সরকার ও জনগণের প্রতি সমবেদনা জানান।