ঢাকাSaturday , 14 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিছানা চাদরে মনোরম পরিবেশ

Link Copied!

bad-roomলাইফস্টাইল ডেস্ক : মনের আবহাওয়া বদলে যেতে পারে ঘরের মনোরম পরিবেশে। সারাদিন আপনার ওপর যতই ঝক্কি-ঝামেলা বয়ে যাক না কেন, প্রশান্তির আবাসে আসলে তা শান্তনা খুঁজে পাবে সহজেই। ক্লান্ত শরীরও স্বস্তির পরশ পাবে শোয়ার জায়গা থেকে। মূলত এমন একটি ঘর পেতে আপনাকে আগেই তার সাজসজ্জার প্রতি মনোযোগ দিতে হবে। আর সেই সাজ সজ্জার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ঘরের বিছানা।
একটি সুন্দর বিছানা চাদর আপনার ঘরের সৌন্দর্যকে বাড়িয়ে তুলতে পারে অনেক বেশি। অন্যের সামনে আপনাকে রুচিশীল হিসেবেও উপস্থাপন করতে এর জুড়ি নেই। নিজের রুচি প্রকাশে রোজ রোজ দামি বিছানা চাদর পরিবর্তন করার প্রয়োজন নেই, প্রয়োজন উপযুক্ত চাদর বাছাইয়ের দক্ষতা।
আপনি চাইলে সাধ্যের মধ্যে থাকা দামে পছন্দের চাদরটি বেছে নিতে পারেন। ‍সুতি, ব্লক, অ্যাপ্লিক, টাইডাই, স্ক্রিন প্রিন্ট, তাঁত, সিল্ক ও নকশি কাঁথা ডিজাইনে অনেক চাদর আছে বাজারে।
বিছানা চাদর হিসেবে কোন রঙকে প্রাধান্য দেবেন তা আপনাকেই নির্ধারণ করতে হবে। কারো খুব গাঢ় রঙ পছন্দ, কারো জন্য হালকা রঙে চোখে ও মনে শান্তি খেলে যায়। কারো আবার বিশেষ কোনো রঙের প্রতি দুর্বলতা থাকে। আবার কারো ঘরে বাচ্চা থাকলে অনিচ্ছা সত্বেও গাঢ় রঙ বেশি ব্যবহার করতে হয়। তাই আগে নির্ধারণ করতে হবে কোন ঘরে কি রঙের বিছানা চাদর ব্যবহার করবেন। বাচ্চাদের শোবার ঘরে বিছানা চাদর হতে হবে একটু গাঢ় রঙের। এতে কার্টুন, বল, ফুল, পাখি আঁকা থাকলে তারা খুব পছন্দ করবে। অতিথির ঘরের বিছানা চাদর স্ক্রিনপ্রিন্ট বা সিল্কের হলে বেশ ভালো মানাই।
নিজেদের শোবার ঘরের বিছানাতে দিতে পারেন মোলায়েম আবেশ বা আগুন রঙা পরশ- যেটা আপনার ইচ্ছা। বিছানা চাদরের রঙ আর ডিজাইনে ফুটে উঠতে পারে আপনাদের ভালোবাসার গল্প কথা। দুজনে হারাতে পারেন অন্য কোনো ভালোলাগার রাজ্যে। চাদরের সঙ্গে মিলিয়ে বিছানায় থাকা ছোট বড় বালিশের মিশেলে জমে উঠতে পারে আদুরে আলাপ।
যে বিছানা চাদরই বেছে নিন না কেন প্রথমেই কাপড়ের মান, ডিজাইন আর আরামদায়ক কিনা তা যাচাই করে নিতে হবে। চাদর কেনার আগে অবশ্যই দাম সম্পর্কে একটু ধারনা রাখা প্রয়োজন।
দরদাম
আকার, প্রকার এবং নকশার খাতিরে বিছানা চাদরের দামেরও ভিন্নতা ঘটে। আড়ং এর সিঙ্গেল বা অ্যাপ্লিক করা বিছানা চাদর পাবেন ৫৮০ থেকে ৮০০ টাকার মধ্যে। সিল্কের সিঙ্গেল চাদর পাবেন ৪ হাজার থেকে সাড়ে ৪ হাজার টাকার মধ্যে। সেমি ডবল অ্যাপ্লিক, ব্লক প্রিন্ট বা সিল্কের চাদরের দাম পড়বে ৭০০ থেকে ৫ হাজার টাকার মধ্যে। কুইন সাইজ সুতি ও তাঁতের চাদর পাবেন ৮০০ টাকার মধ্যে। কিং সাইজ চাদর পাবেন ১ হাজার থেকে ২ হাজারের মধ্যে। কিং সাইজ সিল্কের চাদর গুলো ১৪ হাজার থেকে ১৬ হাজার টাকার মধ্যে পাবেন।
ব্লকের কিং সাইজ চাদর ৯০০ থেকে ১২ শত এর মধ্যে। নকশি কাঁথা ডিজাইনের চাদর ৭ হাজার থেকে ১২ হাজার টাকার মধ্যে। রঙিন ব্লক করা চাদর ১১ শত থেকে ১২ হাজার টাকার মধ্যে, ডলার বা চুমকি বসানো চাদর ১৭ হাজার টাকা পর্যন্ত হতে পারে।
এছাড়াও টেক্সটাইল সুতি চাদর গুলো ২০০ থেকে ৬০০ টাকার মধ্যে পাওয়া যাবে। এগুলো সব সময় ব্যবহার করার জন্য দারুণ উপযোগী। পরিষ্কার করার জন্য খুব সুবিধা। তাই বেছে নিন আপনার পছন্দ এবং সাধ্যের মধ্যে পছন্দের বিছানা চাদরটি।