ঢাকাSaturday , 14 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন মহসিন আলীর স্ত্রী

Link Copied!

sayraমৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজর-৩ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের দিন পাঁচ প্রার্থীর মধ্যে চারজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। যার ফলে বৈধ একমাত্র আওয়ামী লীগের দলীয় মনোনিত প্রার্থী প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলীর সহধর্মিনী সৈয়দা সায়রা মহসীন বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মনোননয়নপত্র বাছাইয়ের দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট-বিএনএফ প্রার্থী মোহাম্মদ আশরাফ হোসেন, জাতীয় পার্টি প্রার্থী (এরশাদ) সৈয়দ নুরুল হক, স্বতন্ত্র প্রার্থী সোহেল আহমদ ও মো. খোরশেদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
শুধুমাত্র আওয়ামী লীগের দলীয় মনোনিত প্রার্থী সৈয়দা সায়রা মহসীনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
জেলা নির্বাচন অফিসার ইস্তাফিজুল হক আখন্দ জানান, বিভিন্ন কারণে শুধুমাত্র সৈয়দা সায়রা মহসিন ছাড়া অপর চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার দিন তাকে বিজয়ী বলে ঘোষণা করা হবে।