ঢাকাFriday , 13 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির আমলে জঙ্গি তৎপরতা বৃদ্ধি পেয়েছিল: শিল্পমন্ত্রী

Link Copied!

amuঝালকাঠি প্রতিনিধি : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘বিএনপির আমলে এ দেশে জঙ্গি তৎপরতা বৃদ্ধি পেয়েছিল। তারাই বাংলা ভাই সৃষ্টি করেছিল। এমনকি ঝালকাঠিতে দুই বিচারক ও এক পিপিকে হত্যা করা হয়েছিল।’
বিএনপিকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, ‘যারা এ দেশে জঙ্গিবাদ সৃষ্ট করেছিল তারা যেন আর এই অঞ্চলে মাথা তুলে দাড়াতে না পারে সে দিকে খেয়াল রাখতে হবে। এ জন্য আপনারা সকলে আওয়ামী লীগের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন।’
শুক্রবার দুপুরে ঝালকাঠি পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ছত্রকান্দা, চারুখান ও বেরপাশা গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি মো. আব্দুর রব হাওলাদারের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির ও সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন।
এ সময় অন্যানের মধ্যে জেলা প্রশাসক রবীন্দ্র শ্রী বড়ূয়া, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, পল্লী বিদ্যুতের জিএম ইঞ্জিনিয়ার এমদাদুল হক উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে এদেশে উন্নয়ন হয়। আজকে গ্রাম অঞ্চলের মানুষ অনেক ভাল আছে। আজকে স্বাস্থ্য সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয়েছে।