ঢাকাFriday , 13 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টবেই হবে ধনেপাতার চাষ

Link Copied!

done-pataকৃষি ডেস্ক : সবজির স্বাদ বাড়াতে এবং বিভিন্ন রকম সালাদে ব্যবহার চলে ধনেপাতার। খাবারে মোহময় গন্ধ আনতে ধনেপাতার জুড়ি নেই। কেউ কেউ ধনেপাতার ভর্তা পছন্দ করেন বিশেষ ভাবে। ধনেপাতা ছাড়া ঝালমুড়িতে মুখরোচক স্বাদ যেন বসতেই চায় না। যেকোনো সালাদ বা রান্নায় ধনেপাতার থাকে একচ্ছত্র আধিপত্য। ধনেপাতার এতো ব্যবহার কিন্তু স্বাদ আর গন্ধের খাতিরে। শীতকালে বেশি হলেও বছরজুড়ে এর মোটামুটি ব্যবহার চলে। সাধারণত বাজার থেকে কিনে এনে ধনেপাতার ব্যবহার হয়। দ্রুত পচনশীল এই পাতা খাওয়ার চেয়ে নষ্ট হয় বেশি। সময়ের অভাব থাকায় সব সময় আবার কেনা হয়ে ওঠে না। অথচ প্রয়োজনের সব সময় তাজা ধনেপাতা পেতে পারেন আপনিও।
বাড়ির ছাদে অথবা নিজের ছোট্ট বারান্দায় ধনেপাতার চাষ করতে পারেন অনায়াসে। বিশেষ করে যারা শহরে থাকেন তাদের জন্য এই পদ্ধতিতে ধনেপাতার চাষ সুবিধাজনক। খুব কম জায়গায় চাষ করার দারুণ সুবিধা হতে পারে এই পদ্ধতি। তাছাড়া দুই থেকে তিনটি টবে কয়েকদিনের ব্যবধানে অল্প করে চাষ করতে পারেন। এতে একটা টবের ধনেপাতা খাওয়া শেষ হলে আরেকটি টবের ধনেপাতা খাওয়ার উপযুক্ত হবে।
আশ্বিন থেকে পৌষ (সেপ্টেম্বর থেকে ডিসেম্বর) পর্যন্ত এর চাষ করা যায় অনায়াসে। সেজন্য ভালো মানের ধনের বীজ ২৪ ঘণ্টা একটা পাতলা কাপড়ে জড়িয়ে ভিজিয়ে রাখতে হবে। ধনিয়া চাষ সব রকমের মাটিতে করা যায়। তবে বেলে দোঁআশ থেকে এঁটেল দোঁআশ মাটি ধনিয়া চাষের জন্য উপযোগী। সামান্য জৈব সার মিশিয়ে নিতে পারলে গাছ ভালোভাবে পুষ্টি পাবে। ধনিয়র জন্য চওড়া মুখ বিশিষ্ট টব বা ট্রে জাতীয় পাত্র নির্বাচন করতে হবে। পর্যাপ্ত রস সমৃদ্ধ মাটি ঝুরঝুরে করে ধনিয়া লাগাতে হবে। মটির ৩ থেকে ৪ সেন্টিমিটার গভীরে ভিজিয়ে রাখা সেই বীজ বুনে আবার মাটি দিয়ে ঢেকে ওপরে পানি ছিটিয়ে দিতে হবে। মাটি বেশি ভেজা থাকলে পানি দেয়ার দরকার নেই। মাটিতে রস না থাকলে ২ থেকে ৩ দিন পর আবার পানি ছিটিয়ে দিতে হবে। বীজ বোনার পর পিঁপড়া যাতে খেয়ে ফেলতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। গাছ খুব ঘন হলে তা তুলে পাতলা করে দিন।
মাত্র কয়েকদিনের মধ্যেই ধনেপাতা তুলে খাওয়ার মতো হয়ে যাবে। এবার পছন্দের রান্না বা সালাদে ব্যবহার করতে পারেন তরতাজা ধনেপাতা।