ঢাকাThursday , 12 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুর সমাধিতে আ.লীগের নব-নির্বাচিত নেতাদের শ্রদ্ধা

Link Copied!

a-legueগোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ জেলা, উপজেলা ও শহর আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকরা টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপির নেতৃত্বে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। জাতির জনকের সমাধিসৌধের বেদীতে নেতারা ফুলের মালা দেন এবং পরে দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় জেলা আওয়ামী লীগের নব-নিযুক্ত সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়াকত আলী লেকু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিটু, শহর আওয়ামী লীগের সভাপতি হাসমত আলী সিকদার চুন্নু ও সাধারণ সম্পাদক এসএম নজরুল ইসলামসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।