ঢাকাWednesday , 11 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চালতার ঝাল মিষ্টি আচার

Link Copied!

chaltaলাইফস্টাইল ডেস্ক : মৌসুমি ফল মানেই মজার সব আচারের সমাহার। একই ফলে তৈরি করা যায় নানান রকম আচার। এর মধ্যে অতি পরিচিত ফল চালতার ঝাল মিষ্টি আচার অন্যতম। অবসরে খাওয়া আর কাউকে খাইয়ে সহজে মন কাড়ার কাজও হতে পারে চালতার সুস্বাদু আচার দিয়ে। অথচ খুব সহজে এবং কম সময়ে তৈরি হতে পারে এমন মজার আচার। আসুন শিখে নেয়া যাক চালতার আচার তৈরির পদ্ধতি।
যা যা লাগবে
চালতা দুইটা, চিনি আধা কাপ, সরিষা তেল আধা কেজি, গুড় প্রয়োজন মতো, মরিচ গুঁড়া ২ চা চামচ, রসুন বাটা দেড় টেবিল চামচ, সরিষা বাটা দেড় টেবিল চামচ, রসুন কোয়া ১০ থেকে ১২টি, তেজপাতা ২টি, শুকনা মরিচ ৪ থেকে ৫টি, পাঁচফোড়ন ১ চা চামচ, পাঁচফোড়ন গুঁড়া ১ টেবিল চামচ, সিরকা আধা কাপ।
যেভাবে করবেন
চালতা টুকরা করে গরম পানিতে খুব ভালো করে সেদ্ধ করতে হবে। ঠাণ্ডা হলে ছেচে নিতে হবে। এবার প্যানে তেল দিয়ে তাতে রসুন, শুকনা মরিচ, পাঁচফোড়ন, তেজপাতা দিয়ে কিছুক্ষণ নেড়ে চালতা দিতে হবে। এবার পরিমাণ মতো গুড় দিয়ে নাড়তে থাকুন। একে একে মরিচ গুঁড়া, রসুন বাটা, সরিষা বাটা, পাঁচফোড়ন গুঁড়া দিয়ে নাড়তে হবে। নামানোর আগে সিরকা দিয়ে নামিয়ে আনলেই হল দারুণ স্বাদের চালতার ঝাল মিষ্টি আচার।