ঢাকাWednesday , 11 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাম্প্রতিক হত্যা-হামলা বিএনপি-জামায়াতের নতুন কৌশল

Link Copied!

Kamrulনিজস্ব প্রতিবেদক : দেশের সাম্প্রতিক খুন, বিদেশি হত্যা, ঈমামবাড়ায় হামলা ও পুলিশ হত্যা বড় কোনও সন্ত্রাসী বা আইএস এর কাজ নয়। দেশকে জঙ্গি রাষ্ট্র প্রমাণে এটা বিএনপি-জামায়াতের নতুন কৌশল।
বুধবার দুপুরে রাজধানীর রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে এক অনুষ্ঠান এ কথা বলে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। আমরা নগরবাসী আয়োজিত ‘দেশকে অস্থীতিশীল করার স্থানীয় ও আন্তর্জাকিত ষড়যন্ত্র প্রতিরোধে আমাদের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দেন।
জামায়াত নেতাদের উদ্দেশ করে মন্ত্রী বলেন, ‘আপনাদের ভয় পাওয়ার কিছুই নেই। আপনাদের দলে যদি কোনও সন্ত্রাসী ও জঙ্গি না থাকে তাহলে আপনাদের কীসের ভয়। তবে আপনাদের মধ্যে কেউ যদি জঙ্গিদের সাথে জড়িত থাকে, তাহলে তাদেরকে ধরা হবে।’
খাদ্যমন্ত্রী আরও বলেন, ‘আমরা রাজনৈতিক প্রতিপক্ষকে হেনস্থা করার পক্ষপাতি নই। এগুলো ২০০১ সালে বিএনপি-জামায়াত করেছে। শেখ হাসিনা এই অপরাজনীতি করে না। অপরাধী যেই হোক না কেন তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করা হবে, কাউকে ছাড় দেয়া হবে না। সে বিএনপি, জামায়াত বা কোনও ব্যাংক কর্মকর্তা হোক না কেন।’
খালেদা জিয়ার দেশে আসা প্রসঙ্গে তিনি বলেন, ‘খালেদা জিয়া দেশে আসার নামে বারবার তারিখ পরিবর্তন করছেন। তার মধ্যে একটা অজানা ভয় কাজ করছে। তিনি আসলে বিদেশে বসে দেশের বিরুদ্ধে নীলনকশার অংশ হিসেবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।’