ঢাকাWednesday , 11 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে বিভিন্ন কর্মসূচি

Link Copied!

 যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে বিভিন্ন কর্মসূচি যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে বিভিন্ন কর্মসূচি যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে বিভিন্ন কর্মসূচি যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে বিভিন্ন কর্মসূচি যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে বিভিন্ন কর্মসূচি যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে বিভিন্ন কর্মসূচিনিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী যুব লীগের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এ উপলক্ষ্যে গৃহিত কর্মসূচির মধ্যে রয়েছে- বুধবার সকাল ৮ টায় থেকে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং সকাল সাড়ে ৮ টায় বনানী কবরস্থানে শহীদ শেখ ফজলুল হক মণির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ। সেইসঙ্গে দলীয় কার্যালয়ে থাকবে মতবিনিময় ও আলোচনা সভাও রয়েছে।
এদিকে দিবসটিতে সংগঠনের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী এক বিবৃতিতে বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে দেশ পুনর্গঠনসহ ইতিহাস অর্পিত সকল দায়িত্ব অত্যন্ত নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করে আসছে যুবলীগ।
বাংলাদেশের যুবশক্তিকে যুগোপযোগী ও রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ভিশন ২০৪১ সফল করার প্রধান শক্তি হিসাবে গড়ে তুলতে যুবলীগের বর্তমান নেতৃত্ব মেধা ও মননের চর্চা অব্যাহত রেখেছে। এই প্রক্রিয়ার অংশ হিসাবে যুবলীগ ইতোমধ্যে দুই শতাধিক প্রকাশনা বের করেছে।
অপর এক বিবৃতিতে সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে অমিত তেজ যুব শক্তির উন্মেষ ঘটেছিল, স্বাধীনতা উত্তর বাংলাদেশে একটি শোষণহীন সমাজ প্রতিষ্ঠায় সেই যুব শক্তিকে সম্পৃক্ত করার লক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান এ সংগঠনের প্রতিষ্ঠা করেন।
গণতন্ত্রের অভিযাত্রায় অতীতের গৌরবময় ভুমিকার মতই দায়িত্বশীল ভুমিকা পালনে যুবলীগ প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান হারুন-অর-রশিদ।
উল্লেখ্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও যুব আন্দোলনের পথিকৃৎ শেখ ফজলুল হক মণির নেতৃত্বে ১৯৭২ সালের ১১ নভেম্বর ঢাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক যুব কনভেশনে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ আওয়ামী যুবলীগ।