ঢাকাWednesday , 11 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিরাপত্তাবাহিনী বিরোধী দল দমনে ব্যস্ত

Link Copied!

Hannan-Shahনিজস্ব প্রতিবেদক : সরকারি দল সন্ত্রাসীদের আড্ডাখানা আর নিরাপত্তাবাহিনী বিরোধী দল দমনে ব্যস্ত বলে মানুষের নিরাপত্তা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগ্রেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ্।
বুধবার জাতীয় প্রেসক্লাবে সিপাহী বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। জাতীয়তাবাদী জিয়া সমাজকল্যাণ পরিষদ এ সভার আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সরকারি দল সন্ত্রাসীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। আর নিরাপত্তাবাহিনী বিরোধী দলের নেতাকর্মীদের দমনে ব্যস্ত। এ কারণেই বর্তমানে দেশে কারো জীবনের নিরাপত্তা নেই।’
বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করা সরকারের রুটিন ওয়ার্কে পরিণত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘সন্ত্রাসীদের গ্রেপ্তার না করে প্রতিদিন কমবেশি এক হাজার জন বিরোধী দলের কর্মীদের গ্রেপ্তার করছে সরকার। আট-দশ জন বিএনপি কর্মী একসঙ্গে থাকলেই নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার করা হয়।’
সরকারের প্রতি প্রশ্ন রেখে হান্নান শাহ্ বলেন, ‘এমপি সাহেব গুলি করে শিশু হত্যা করছে, এমপির ছেলে গাড়িচাপা দিয়ে মানুষ মারছে, এক মন্ত্রী সচিবালয়ের ভিতরে তার অধীনস্ত কর্মকর্তার কক্ষে ভাঙচুর করে তালা লাগিয়ে দিচ্ছে। এগুলো কি সন্ত্রাসী কর্মকাণ্ড নয়?’
সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, ‘সরকারের সমালোচনা করলেই বলা হয় আমরা রাষ্ট্রবিরোধী কথা বলছি। সবচেয়ে বেশি সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে কোনোদিন হয়তো এই সরকার পুরস্কৃতও হতে পারেন।’
জনগণ রাস্তায় নেমে আসলে এই সরকার পালানোর পথ খুঁজে পাবে না বলেও মন্তব্য করেন তিনি।
আয়োজক সংগঠনের সভাপতি এম গিয়াস উদ্দিন খোকনের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ ইব্রাহিম বীর প্রতীক।