ঢাকাTuesday , 10 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুনিদের সঙ্গে সংলাপ হতে পারে না

Link Copied!

Nasimনিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সংলাপের প্রস্তাব নাকচ করে দিয়ে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘খুনিদের সঙ্গে কোনো ধরনের সমঝোতা বা সংলাপ হতে পারে না। অযথা লোক দেখানো সংলাপ করে লাভ নেই। যারা একাত্তর ও পঁচাত্তরের খুনিদের পুরস্কৃত করেছে তাদের সঙ্গে সমঝোতা হতে পারে না।’
মঙ্গলবার দুপুরে রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাসিম। ১৫তম গণপ্রকৌশল দিবস ও ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপি নেত্রী কথায় কথায় সংলাপের কথা বলেন। তবে মূল প্রশ্নে তারা কখনো একমত হতে পারবে না। যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে সংলাপ হলে তাদের অবস্থান কী হবে? তারা তো প্রথম থেকেই একাত্তরের ঘাতকদের বিচারে বিরোধিতা করে আসছে। তারা তো মূল বিষয়ে কখনো একমত হতে পারে না। তাই তাদের সঙ্গে সংলাপ করে সমঝোতা হবে কীভাবে?
মোহাম্মদ নাসিম আরো বলেন, আমাদের লক্ষ্য একাত্তরের ঘাতকদের বিচার করা। আর বিএনপির লক্ষ্য যুদ্ধাপরাধীদের রক্ষা করা। তাহলে তাদের সঙ্গে আমাদের মিলবে কীভাবে বলেন?
প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে স্বাধীনতার পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা স্বাধীনতায় বিশ্বাস করেন তারা সবাই আসুন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে আরো এগিয়ে নিয়ে যাই।
আইডিইবির সভাপতি একেএমএ হামিদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়য়া, সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম, জাসদের কার্যকরি সভাপতি মঈনউদ্দিন খান বাদল, আইডিইবির সাধারণ সম্পাদক শামসুর রহমান প্রমুখ।