ঢাকাTuesday , 10 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জনগণকে নিয়ে জঙ্গি দমন করবে প্রশাসন

Link Copied!

kamal-Home-ministerনিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যারা দেশে বিশৃংখলা সৃষ্টি করছে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। আর জনগণকে সঙ্গে নিয়েই জঙ্গি দমন করবে প্রশাসন।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভা আয়োজন করে শহীদ নূর হোসেন সংসদ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ যখন শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে এগিয়ে যাচ্ছে তখন দেশীয় ও আন্তজার্তিক সব ধরনের ষড়যন্ত্র চলছে এ দেশে । যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, অরাজকতা সৃষ্টি করছেন তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।’
তিনি বলেন, ‘ইতিমধ্যে সরকার অরাজকতা সৃষ্টিকারীদের আইনের আওতায় এনে দমন করেছে। বর্তমান এ পরিস্থিতি সামাল দিতে সব ধরনের ব্যবস্থাই গ্রহণ করবে সরকার।’
আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমি মনে করি, দেশের জনগণই আমাদের শক্তি।  বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের জনগণই প্রতিহত করছেন। জনগণকে সাথে নিয়ে প্রশাসন এ বিচ্ছিন্নতাবাদিদের প্রতিহত করবে।’
দেশে নারী-পুরুষ আজ সমানতালে এগিয়ে যাচ্ছে মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘কিছুদিন আগে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বলেছিলেন, যদি নারীর শাসন দেখতে চাও, তাহলে বাংলাদেশে যাও।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘শেখ হাসিনার দূরদর্শিতা, যোগ্য নেতৃত্বে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে দেশ আজ এগিয়ে যাচ্ছে। দেশ আজ মধ্যম আয়ের দ্বারপ্রান্তে।’
শহীদ নূর হোসেনকে স্মরণ করে স্বরাষ্ট্রমন্ত্রী কামাল আরো বলেন, ‘যখন দেশে সংকট আসে তখন বাঙালিরা ঘরে বসে থাকে না। তারা প্রতিবাদ করে। গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য নূর হোসেন ছিলেন তেমনি একটি প্রতিবাদ। তার কণ্ঠে যেরকম কথা ছিল, বুকে–পিঠেও তা লেখা ছিল। যুবলীগের সেই সাহসী নেতা নিজের জীবন দিয়ে প্রমাণ করে গেলেন স্বৈরাচারের বিরুদ্ধে আমরা একাত্ম।’
শহীদ নূর হোসেন সংসদের সভাপতি মো. নূরুল ইসলামের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা এম এ করিম, হাসিবুর রহমান মানিক, অরুণ সরকার রানা, সংগঠনের সাধারণ সম্পাদক তছলিম আহমেদ প্রমুখ।