ঢাকাMonday , 9 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হত্যাকারীদের সঙ্গে ঐক্য নয়

Link Copied!

Hasan-mahmudনিজস্ব প্রতিবেদক : বিএনপি নেতা আসাদুজ্জামান রিপনের সংবাদ সম্মেলন নিয়ে কঠোর সমালোচনা করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, যারা মানুষ পুড়িয়ে হত্যা করেছে তাদের সঙ্গে কোনো সংলাপ নয়। তাদের চিরতরে বাংলাদেশ থেকে উৎখাত করতে হবে। তাদের সঙ্গে কোনো ঐক্য হবে না। প্রগতিশীলদের প্রতিপক্ষ হবে প্রগতিশীলরা।
সোমবার দুপুরে শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে নূর হোসেন দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এ আলোচনা সভার আয়োজন করে।
হাছান মাহমুদ আরো বলেন, বাংলাদেশে প্রতিক্রিয়াশীলদের নেতা হলেন বেগম খালেদা জিয়া। তার হাত থেকে দেশকে বাঁচাতে হবে। বাংলাদেশে যারা বিশেষ পরিস্থিতি সৃষ্টি করতে চায় তাদেরকে বিতাড়িত করতে হবে।
সংগঠনের সাধারণ সম্পাদক অরুন সরকার রানার সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুরাদ, তালুকদার ইউনুস প্রমুখ।