ঢাকাMonday , 9 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফখরুলের জামিনের রুলের শুনানি বুধবার

Link Copied!

Fakhrulনিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি করে নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিনের প্রশ্নে জারি করা রুলের শুনানি অনুষ্ঠিত হবে আগামী বুধবার।
জানুয়ারিতে নাশকতার অভিযোগ এনে পুলিশের দায়ের করা তিন মামলায় কেন তাকে স্থায়ী জামিন দেয়া হবে না- তা জানতে চেয়ে জারি করা রুলের শুনানি আজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি পিছিয়ে ১১ নভেম্বর দিন ধার্য করে দেন আদালত। বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন।
বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান খান।
এর আগে গত ৫ নভেম্বর রুলের শুনানির জন্য আজকের দিন ধার্য করেছিলেন হাইকোর্ট। জানতে চাইলে ফজলুর রহমান খান বলেন, এ মামলায় প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহে সময় প্রয়োজন। এজন্য আদালতের কাছে সময়ের আবেদন করলে আদালত শুনানি করে এ দিন ধার্য করেন।
গত ২ নভেম্বর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন বিষয়ে রুলের শুনানি ২ সপ্তাহের মধ্যে নিস্পত্তির আদেশ দেন আপিল বিভাগ।
আপিল বিভাগের দেয়া জামিনের মেয়াদ শেষ হওয়ায় গত ৩ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত আবেদন নাকচ করে দিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।