ঢাকাMonday , 9 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্রদ্রোহ মামলায় খোকার বিরুদ্ধে পরোয়ানা

Link Copied!

khokaনিজস্ব প্রতিবেদক : পল্টন থানার রাষ্ট্রদ্রোহের একটি মামলায় বিএনপির ভাইস-চেয়ারম্যান সাদেক হোসেন খোকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
সোমবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা চার্জশিট আমলে নিয়ে ওই পরোয়ানা জারি করেন। এদিন অভিযোগপত্র আমলে নেয়ার জন্য দিন ধার্য ছিল আদালতে।
গত বছরের ৮ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার পুলিশ পরিদর্শক তোফায়েল আহমেদ ঢাকার সিএমএম আদালতে এ চাজশিট দাখিল করেন। চার্জশিটে মোট ২৪ জনকে সাক্ষী করা হয়েছে। গত ৭ ডিসেম্বর রাজধানীর পল্টন থানায় মামলাটি দায়ের করেন ওই থানার উপ-পরিদর্শক (এসআই) শহীদুল্লাহ প্রধান।
১৪ অক্টোবর রাজধানীর ভাসানী মিলনায়তনে বিগত নির্বাচন ঠেকানোর উদ্দেশ্যে আয়োজিত এক সভায় বিএনপি নেতা সাদেক হোসেন খোকা নেতাকর্মীদের দা, কুড়াল, খুন্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।
ওই বক্তব্যের পর রাজধানীর পল্টন থানায় পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে তদন্ত করে গত বছরের ৭ ডিসেম্বর রাষ্ট্রদ্রোহের মামলা করেন এসআই খায়রুল মো. শহীদুল্লাহ প্রধান। এছাড়া খোকার বিরুদ্ধে ২০১০ সালেও রাষ্ট্রদ্রোহের অভিযোগে একটি মামলা হলেও মামলাটি আদালত পরে আমলে নেয়নি।
গত ২০ অক্টোবর সাদেক হোসেন খোকাকে অবৈধ সম্পদ অর্জনের মামলায় ১৩ বছরের কারদণ্ড দিয়েছেন ঢাকার ৩ নং বিশেষ জজ আদালত।