ঢাকাMonday , 9 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দেশ নিয়ে আইএসকে ষড়যন্ত্র করতে দেয়া যাবে না

Link Copied!

noman1নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন সংলাপ যে শুধু নির্বাচন নিয়ে হতে হতে হবে, তাতো নয়। বর্তমান সঙ্কট নিয়ে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্যও সংলাপ হতে পারে।
তিনি বলেন, ‘এ দেশের জন্য আমি রক্ত দিয়েছি। আর এ দেশ ধ্বংসের জন্য আইএস ষড়যন্ত্র করবে তা হতে পারে না। আইএস দেশ ধ্বংস করুক, মানুষ হত্যা করুক তা আমরা চাই না। এর বিরুদ্ধে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা হওয়া দরকার।’
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী কৃষকদল এ আলোচনা সভার আয়োজন করে।
নোমান বলেন, ‘‌প্রধানমন্ত্রীর বক্তব্যে আতঙ্কিত হয়েছি। কারণ তিনি বলেছেন দেশ নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র সবাই মিলে প্রতিহত করতে হবে। তাই জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় সংলাপে বসতে হবে।’
জাতীয় ঐক্য ছাড়া জাতি তার লক্ষে পৌঁছতে পারবে না বলেও মন্তব্য করে তিনি বলেন, ‘বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্য আমরা সংলাপের আহ্বান করছি না। বিচ্ছিন্নভাবে যারা দেশে সন্ত্রাস করছে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে হলে জাতীয় ঐক্যের প্রয়োজন অনুভব করছি তাই সংলাপ চাচ্ছি।’
নোমান বলেন, শেখ মুজিবুর রহমান হত্যার বিচারের কথা আসলে জাসদ, ইনু ও তাহেরদের বিচার হতে হয়। কিন্তু রাজনীতি থেকে এসব ঘটনা জাসদ আড়াল করতে চাইছে।
৭ নভেম্বর পরাজিত হলে ৭১ সালের মুক্তিযুদ্ধও পরাজিত হতো উল্লেখ করে তিনি বলেন, ‘৭ নভেম্বর মুক্তিযুদ্ধের বিজয় সুনিশ্চিত করেছে। ৭ নভেম্বরের কারণে বহুদলীয় গণতন্ত্র ও আধুনিক রাষ্ট্রে সফল নায়ক জিয়াউর রহমানকে আমরা পেয়েছি।’
অনুষ্ঠানে কৃষক দল সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু বলেন, ‘আলোচনায় না বসলে চরমপন্থার দিকে দেশ এগিয়ে যাবে।’
মিথ্যা ও হয়রানিমূলক মামলায় আটক বিএনপির নেতাকর্মীদের মুক্তি দাবি করে দ্রুত নির্বাচন দেয়ার আহ্বান জানান শামসুজ্জামান দুদু।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, দলের সহ-মহিলা বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ বক্তৃতা করেন।