ঢাকাSunday , 8 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সংলাপের আহ্বান বিএনপির দুর্বলতা নয়, সরকারের সৌভাগ্য

Link Copied!

BNP Logoনিজস্ব প্রতিবেদক : দেশে ‘আইএস’ অস্তিত্ব স্বীকারোক্তির চাপ রয়েছে প্রধানমন্ত্রীর এমন তথ্যে দেশ ও জাতি উৎকণ্ঠিত বলে মনে করে দেশের অন্যতম দল বিএনপি।
নেদারল্যান্ড সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় ফিরে সংবাদ সম্মেলন করে বিভিন্ন বিষয়ে কথা বলেন। যেখানে উঠে এসেছে বিরোধীদল থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট। সেই প্রেক্ষিতেই সন্ধ্যায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় বিএনপি।
দলটির মুখপাত্রের দায়িত্বে থাকা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেন, ‘সরকার প্রধান আজকের সংবাদ সম্মেলনে সাম্প্রতিক সময়ে সংঘটিত হত্যাকাণ্ড ‘আইএস’ ঘটিয়েছে এমন স্বীকারোক্তির জন্য সরকারের উপর প্রচণ্ড চাপ রয়েছে বলে জানিয়েছেন। এ তথ্যে সমগ্র জাতি উৎকণ্ঠিত হয়েছে। কারণ জাতির উপলব্ধি করতে কষ্ট হওয়ার কথা নয়- এর পরিণাম বাংলাদেশের জন্য কতটা বিপর্যয় বয়ে আনতে পারে। আর এজন্যই আমরা চাই সবাই মিলে বাংলাদেশের উপর আসন্ন বিপদের হুমকিকে মোকাবেলা করি। কারণ নগর পুড়লে দেবালয়ও তাতে রক্ষা পায় না।’
তবে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ‘একটি বিশেষ গোষ্ঠী বাংলাদেশকে সিরিয়া, মিসর, পাকিস্তান, লিবিয়া, আফগানিস্তানের কাতারে নামিয়ে আনতে ষড়যন্ত্র করে যাচ্ছে। এই ষড়যন্ত্রের অংশ হিসেবে গুপ্তহত্যার মাধ্যমে তারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করছে। তারা স্বীকার করাতে চায় বাংলাদেশে আইএস আছে, জঙ্গি আছে। আর এটা স্বীকার করানো গেলে এদেশে হামলা করতে পারে। তাদের এই ষড়যন্ত্রের ব্যাপারে দেশবাসীকে সচেতন থাকতে হবে।’
ড. আসাদুজ্জামান রিপন বলেন, ‘সংলাপের আহ্বান বিরোধী দলের দুর্বলতা নয়। দায়বদ্ধতার জায়গা থেকে দেশ ও জাতির স্বার্থে এ আহ্বান জানানো হয়েছে।’
বিএনপি চেয়ারপারসনের সংলাপ আহ্বান নিয়ে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের কটাক্ষ দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি। রিপন বলেন, ‘এতো নির্যাতন চালানোর পরও বিএনপি সংলাপের প্রস্তাব দিয়েছে ভোটারবিহীন সরকারের এটা সৌভাগ্য।’
চলমান যুদ্ধাপরাধীদের বিচারে বিএনপির সঙ্গে সংলাপ হতে পারে প্রধানমন্ত্রীর এমন ইঙ্গিতের পরিপ্রেক্ষিতে রিপন বলেন, ‘যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী বিচার নিয়ে বিএনপির অবস্থান অত্যন্ত স্পষ্ট। আগের অবস্থানের ভিন্নতা হয়নি। আমরা আন্তর্জাতিকমানের স্বচ্ছ বিচার চাই, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের কোনো বিচার নয়।’
চলমান বিচার কার্যক্রম সমর্থনের বিষয়টি সরাসরি না বললেও রিপন বলেন, ‘এ বিচার নিয়ে আন্তর্জাতিক মহলের নানা পর্যবেক্ষণ রয়েছে। এ পর্যবেক্ষকগুলো মিট করা সরকারের দায়িত্ব।’