ঢাকাSunday , 8 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দল গোছান, ফল দিবে জনগণ

Link Copied!

Nasimনিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনে বিএনপিকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘খেলার মাঠে আসুন। মাঠ থেকে পালিয়ে গেলে চলবে না। দল গোছান, ফল জনগণ দিবে।’
রোববার জাতীয় প্রেসক্লাবে ‘জলবায়ুর প্রভাব মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্য’ শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে নাসিম বলেন, ‘হারার ভয়ে অস্ট্রেলিয়া ক্রিকেট দল যেমন পালিয়ে গেছে তেমনিভাবে খালেদা জিয়া জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে লন্ডনে পলিয়ে গেছেন। তাই তাকে বলবো- দেশে এসে দল গোছান, নির্বাচনে আসুন, রেজাল্ট জনগণ দিবে।’
সংলাপ প্রসঙ্গে নাসিম বলেন, ‘কিসের সংলাপ? কার সাথে সংলাপ? একাত্তরের খুনিদের সাথে কোনো সংলাপ হবে না। ২০১৯ সালে জনগণের সাথে সরকারের সংলাপ হবে।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি নেত্রী কথায় কথায় সংলাপ-সমঝোতার কথা বলেন। তিনি (খালেদা জিয়া) বিদেশে বসে যে ভাষায় কথা বলছেন, প্রধানমন্ত্রীকে যেভাবে আক্রমণ করছেন, সেটা কোনো রাজনৈতিক সমঝোতার ভাষা হতে পারে না। এসব করে তিনি নিজেই সংলাপ-সমঝোতার পরিবেশ নষ্ট করছেন।’
দৈনিক তথ্য দর্পণের আয়োজনে পত্রিকাটির সভাপতিমণ্ডলীর সদস্য মুজিবুর রহমান শামীমের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক জসিম উদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব আব্দুল করিম, ইসহাক আলী খান পান্নাসহ জলবায়ু বিশেষজ্ঞরা।