ঢাকাSaturday , 7 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির কর্মসূচিতে পুলিশের বাধা

Link Copied!

BNP Logoচট্টগ্রাম প্রতিনিধি : ৭ নভেম্বর উপলক্ষে ‘বিপ্লবি ও সংহতি দিবস’ পালন উপলক্ষে নগরীর ২ নম্বর গেইট এলাকায় অবস্থিত বিপ্লব উদ্যানে উত্তর জেলা বিএনপির ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর কর্মসূচি পালনে পুলিশ বাধা দিয়েছে। পূর্ব অনুমতি না থাকায় পুলিশ শত শত নেতাকর্মীকে বিপ্লব উদ্যানে প্রবেশ করতে দেয়নি বলে জানা গেছে।
শনিবার সকাল ১০টা থেকে একাধিবার চেষ্টা করেও বিপ্লব উদ্যানে প্রবেশ করতে পারেনি হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদের নেতৃত্বাধীন উত্তর জেলা বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মী। এই অংশের নেতৃত্ব দিচ্ছেন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরী। তবে আসার কথা থাকলেও আসালাম চৌধুরী এ কর্মসূচিতে অংশ নিতে আসেননি বলে জানা গেছে।
উত্তর জেলা শ্রমিক দলের নেতা শামীম নবাব বলেন, ‘আসলাম চৌধুরীর নির্দেশে উত্তর জেলা বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মী হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদের নেতৃত্বে বিপ্লব উদ্যানে ফুল দিতে আসলেও পুলিশ আমাদের সেখানে প্রবেশে বাধা দিয়েছে। আমরা একাধিকবার চেষ্টা করলেও পুলিশ আমাদের পূর্ব অনুমতি না থাকার অজুহাতে সেখানে ঢুকতে দেয়নি।’
বিপ্লব উদ্যানে প্রবেশে বাধা দেয়ার বিষয়টি স্বীকার করে পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ বলেন, ‘বিষয়টি দেখার দায়িত্ব সিটি এসবির। সেখান থেকে যে রকম নির্দেশনা রয়েছে আমরা সেভাবে পালন করছি। আপানি এসবির সাথে কথা বলুন।’
একই স্থানে নগর বিএনপিরও ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর কথা রয়েছে।