ঢাকাFriday , 6 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদার সংলাপ প্রস্তাবকেও ‘রাবিশ’ বললেন অর্থমন্ত্রী

Link Copied!

Muhitসিলেট প্রতিনিধি : বিএনপির চেয়াপারসন বেগম খালেদা জিয়ার জাতীয় সংলাপের প্রস্তাবকেও ‘রাবিশ’ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
শুক্রবার সকালে সিলেটের সাংবাদিকদের এক প্রশ্নের জাবাবে এমন মন্তব্য করেন তিনি। এর আগে বৃহস্পতিবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এক সংবাদ বিবৃতিতে জাতীয় সংলাপের আহ্বান জানিয়েছিলেন।
এভারেস্ট একাডেমি ও যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে শুক্রবার সকালে সিলেটে ‘স্কাই মিনি ম্যারাথন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্তিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অনুষ্ঠান শেষে খালেদার সংলাপ প্রস্তাব সংক্রান্ত একটি প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী ‘রাবিশ, রাবিশ’ বলে উঠেন। এরপর আর কোনো কথা না বলে দ্রুত গাড়িতে উঠে চলে যান মুহিত।
এর আগে অনুষ্ঠানে মুহিত বলেন, ‘ম্যারাথনের উদ্দেশ্য হচ্ছে উপরে ওঠার চেষ্টা। ম্যারাথনে তরুণ প্রজন্মের ব্যাপক আগ্রহ দেখতে পাচ্ছি। তাদের এই আগ্রহ এ দেশের ক্রীড়াঙ্গনের উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে।’
এদিকে, নয় কিলোমিটারের এই দৌঁড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন শাকিল মিয়া। অর্থমন্ত্রী তার হাতে পুরস্কার তুলে দেন। প্রতিযোগিতায় প্রায় ৩শ প্রতিযোগী অংশগ্রহণ করেন।
দৈনিক যুগান্তরের সিলেট ব্যুরো প্রধান রেজওয়ান আহমদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক রণজিত দাশ, দেশের প্রথম এভরেস্টজয়ী মুসা ইব্রাহিম, সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন সেলিম প্রমুখ।