ঢাকাWednesday , 21 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দেয়াল রাঙাবো রঙিন কাগজে

Link Copied!

paperলাইফস্টাইল ডেস্ক : বিয়ে, জন্মদিন বা যেকোনো আনুষ্ঠানিকতায় ঘর সাজানোর তালিকায় সর্বপ্রথম চলে আসে দেয়ালের রঙ করা। কিন্তু প্রতিটি অনুষ্ঠানে দেয়ালে রঙ করতে গেলে খরচের ব্যাপার যেমন থাকে তেমনি সময় ব্যয়, আসবাবপত্র সরানো ইত্যাদির ঝামেলা থাকে। এসব নানা ধরনের ঝামেলার সমাধান হতে পারে রঙিন কাগজে দেয়াল রাঙাতে পারলে।
রঙিন কাগজ বা কালার পেপার আমরা সবাই চিনি। এগুলো সাধারণ কাগজের মতই। শুধু রঙের ভিন্নতায় এগুলো চোখে ধরে বেশি। বাজারে এক রঙা বা বিভিন্ন ডিজাইন করা রঙিন কাগজ পাওয়া যায়। এগুলোর মূল্য থাকে হাতের নাগালের মধ্যেই। কম মূল্যে ঘরের সৌন্দর্য বাড়িয়ে তুলতে এই রঙিন কাগজ অতুলনীয়।
পরিবারের সদস্যদের পছন্দমত একেকটি ঘর রাঙিয়ে তুলতে পারেন ভিন্ন ভিন্ন রঙে। দেয়ালের প্রতিটি জায়গা রাঙাতে হবে তা কিন্তু নয়। ইচ্ছামতো দেয়ালের যেকোনো জায়গাও রাঙিয়ে নিতে পারেন। ঘরে আনতে পারেন মনের মতো সাজ। শোবার ঘরটিকে যেমন রাঙিয়ে তুলতে পারেন হালকা নীলাভ রঙে, ড্রইংরুমটিকে করে তুলতে পারেন গোলাপীর আভায়। বাড়ির বাচ্চাদের ঘরকে রাঙাতে পারেন তাদের পছন্দের যে কোনো রঙে। আবার ছোট ছোট শোপিচ তৈরি করে নিমেষেই বিভিন্ন ডিজাইনও করতে পারেন। রঙিন কাগজ যেকোনো স্টেশনারি দোকানগুলোতে পেতে পারেন। বিশেষ করে বই খাতার দোকানে পাবেন প্রতি পেজ ৩ থেকে ৫ টাকার মধ্যেই।
রঙিন কাগজে ঘর সাজাতে আপনাকে তেমন কোনো কষ্টই করতে হবে না। পরিমাপ অনুযায়ী রঙিন কাগজগুলোতে আইকা গাম লাগিয়ে দেয়ালে এঁটে দিন। প্রয়োজনে কাচি দিয়ে কেটে বিভিন্ন ফুল, গাছ, লাতাপাতা, পাখি, শোপিচের ডিজাইন তৈরি করে নিতে পারেন। সন্তানের ঘরে চাইলে ডোরেমনের ছবি বা বিভিন্ন কার্টুন এঁকে ডিজাইন করে দিতে পারেন।