ঢাকাMonday , 19 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গু থেকে বন্ধ হতে পারে হৃদযন্ত্রের ক্রিয়া

Link Copied!

mosaস্বাস্থ্য ডেস্ক : শিশুদের ডেঙ্গু সংক্রমণ বিশেষ জরুরি। কেননা শৈশবে যারা ডেঙ্গুতে আক্রান্ত হয় বয়ঃপ্রাপ্ত হওয়ার পর তাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে।  নেদারল্যান্ডের ‘একাডেমিক মেডিকেল সেন্টার অব আর্মস্টারডাম’র এক গবেষণায় এ তথ্য ওঠে এসেছে।
ওই গবেষণায় বলা হয়, নানা রকম সংক্রামক রোগ যেমন টাইফয়েড, হাম, গুটি বসন্ত, ব্রঙ্কাইটিস, যক্ষা এবং ডেঙ্গুতে আক্রান্ত শিশুদের পরবর্তীতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি বেশি থাকে। গবেষকরা ধারণা করছেন, অস্বাস্থ্যকর জীবন পদ্ধতির কারণেই শিশুরা এসব রোগে আক্রান্ত হয়ে থাকে।  একাডেমিক মেডিকেল সেন্টারের গবেষকদের মতে, কোনো শিশু এসব রোগে সংক্রমিত হলে তার ধমনীতে দীর্ঘস্থায়ী সংক্রমণ তৈরি হতে পারে যা পরবর্তীতে ধমনীর জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ফলে এ রোগে আক্রান্তদের  হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা দেয়।
গবেষকরা বলছেন, যদি কেউ তিনদিনের বেশী জ্বরে আক্রান্ত হয় তাহলে তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করে চিকিৎসকের তত্ত্বাবধানে রাখতে হবে।