ঢাকাMonday , 12 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘অভিযুক্তদের ছাত্রলীগের কমিটিতে রাখা হবে না’

Link Copied!

Catraleeg logoনিজস্ব প্রতিবেদক : বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের ছাত্রলীগের কমিটিতে রাখা হবে না বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি সাইফুর রহমান সোহাগ।
সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অভিযুক্ত কাউকেই প‍ূর্ণাঙ্গ কমিটিতে রাখা হবে না।
সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্মারকলিপি দেওয়া উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি ইউনিটের কমিটি বিলুপ্ত করা প্রসঙ্গে ছাত্রলীগ সভাপতি বলেন, কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ায় এগুলো বিলুপ্ত করা হয়েছে অন্য কোনো কারণ নেই।
এসময় ছাত্রলীগের মধ্যে কোনো অন্তর্কোন্দল নেই বলেও দাবি করেন তিনি।
গত  ৫ অক্টোবর থেকে ছাত্রলীগের কেন্দ্রীয় দফতর সেলে জীবন বৃত্তান্ত সংগ্রহ শুরু হয়েছে। সোমবার সংগ্রহের শেষ দিন। ইতোমধ্যে বিপুল সংখ্যক পদপ্রত্যাশী তাদের সিভি জমা দিয়েছেন বলে ছাত্রলীগের দফতর সূত্রে জানা গেছে।