ঢাকাSunday , 11 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দেশে বিছিন্নভাবে আইএস থাকতে পারে

Link Copied!

Mujammelমেহেরপুর প্রতিনিধি : ব্যক্তিগত বা বিছিন্নভাবে জঙ্গি সংগঠন ইসলামি স্ট্রেট (আইএস) দেশে থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
রোববার সকালে মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সন্দেহ প্রকাশ করেন তিনি।
বাংলাদেশ আইএস জঙ্গি রয়েছে যুক্তরাজ্যের এমন বক্তব্যের পরিপেক্ষিতে মোজাম্মেল হক বলেন,‘ দেশে  সংঘবদ্ধভাবে আই.এস থাকতে পারে বলে সরকার মনে করছে না। হয়তো ব্যক্তিগত বা বিছিন্নভাবে দেশে জঙ্গি সংগঠন থাকলেও থাকতে পারে। বর্তমানে যুদ্ধাপরাধীদের বিচার চলছে। তাই একাত্তরের পরাজিত শক্তির যারা তারা বিষয়টি মেনে নিতে পারছে না। দুই বিদেশি হত্যাকাণ্ডের বিষয়ে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র থাকতে পারে। এর সঙ্গে জামায়াত বিএনপি জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করছে সরকার।’
মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন,‘ঐতিহাসিক মুজিবনগর কমপ্লেক্সের নির্মাণ কাজ আবারও শুরু হয়েছে। আগামী ১৭ এপ্রিল মুজিবনগর দিবসের আগেই কাজ সম্পন্ন হবে।’
প্রসঙ্গত, প্রায় এক কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে মেহেরপুর শহরে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ করে গণপূর্ত অধিদপ্তর। সকাল দশটার দিকে মুক্তিযুক্ত বিষয়ক মন্ত্রী ভবনের ফলক উন্মোচন ও ভবন প্রাঙ্গণে একটি বকুল ফুলের চারা রোপণ করেন। পরে নতুন ভবনের কমিউনিটি সেন্টারে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক শফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন ও মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন।