ঢাকাSunday , 11 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর বক্তব্য শিষ্টাচার বহির্ভূত

Link Copied!

asadujjaman-riponনিজস্ব প্রতিবেদক : ‘বিদেশি হত্যাকাণ্ডে খালেদা জিয়া মদদ দিচ্ছেন’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্য প্রত্যাখ্যান করেছে বিএনপি। এর প্রতিক্রিয়ায় দলটির পক্ষ থেকে বলা হয়, ‘এধরনের বক্তব্যের মাধ্যমে রাজনীতিবিদদের অপমান করা হয়। প্রধানমন্ত্রীর বক্তব্যক রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত।’
রোববার দুপুরে নয়াপল্টনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্রের দায়িত্বে থাকা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন এ বক্তব্যের প্রতিবাদ জানান।
রিপন বলেন, ‘খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছেন এটা সরকার ভাল করেই জানে। বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই প্রধানমন্ত্রী এরকম বক্তব্য দিয়েছেন। এধরনের আপত্তিকর অরুচিকর মন্তব্য শোভন মনে করি না।’
তিনি বলেন, ‘সম্প্রতি দু’জন বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এরকম ঘটনার নিন্দা জানিয়েছি। বিষয়টি সরকার খতিয়ে দেখছে। আইএস এর সম্পৃক্তততা রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু এরকম পর্যায়ে বিএনপি জড়িয়ে বক্তব্য দেয়ায় প্রকৃত দোষী আড়ালে চলে যাবে।’
রিপনের অভিযোগ, ‘প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য বিরোধী দলকে দোষারোপ করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে এরকম উদ্ভট বক্তব্যের মাধ্যমে প্রকৃত দোষীদেরকে প্রশ্রয় দেয়া হচ্ছে।’
তিনি বলেন, ‘বিদেশি নাগরিক হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত হওয়া উচিৎ। সবার চলাচল নিরাপদ হউক এটাই প্রত্যাশা। রাজনীতিকে সুষ্ঠ পথে ফিরিয়ে নিয়ে আসতে হবে। এধরনের বক্তব্য বাংলাদেশের রাজনীতিকে আরো খারাপ দিকে নিয়ে যাবে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ-মহিলা বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।