ঢাকাSaturday , 10 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির গণতন্ত্র প্রতিষ্ঠায় বিপ্লব ঘটতে যাচ্ছে

Link Copied!

nasimনিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পুনর্গঠন ও দলে গণতন্ত্র প্রতিষ্ঠায় শিগগিরি বিপ্লব ঘটতে যাচ্ছে বলে জানিয়েছেন বিএনপি পুনর্গঠনের উদ্যোক্তা কামরুল হাসান নাসিম।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
কামরুল হাসান নাসিম বলেন, ‘দলের পুনর্গঠন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় খুব শিগগিরি একটা বিপ্লব ঘটতে যাচ্ছে। ১৫ অক্টোবরের মধ্যে আমাদের নেত্রী খালেদা জিয়া দেশে না ফিরলে দলীয় একাত্মতায় বিএনপি বিশেষ ঘোষণা দেবে।’
বিএনপির পুনর্গঠন ও গণতন্ত্র কেন প্রতিষ্ঠা করা হবে তার ব্যাখ্যায় তিনি বলেন, ‘আমাদের নেত্রী খালেদা জিয়ার মুখে নির্বাচন ছাড়া আর কোনো কথা নেই। বাংলাদেশের উন্নয়ন নিয়ে কোনো কথাই তারা রাখে না। বাজেটের সময় বিএনপি সারাজীবন ছায়া বাজেট দিলেও এবার সেটা হয়নি। সারাদেশে সাড়ে ৫ হাজার নেতাকর্মী জেলহাজতে বসে আছে তাদের দেখার কেউ নাই। কারণ, দলের প্রধান দুই কর্ণধার দেশের বাইরে বসে আছেন। তারা জিয়াউর রহমানের গণতন্ত্রের কথা ভুলে অন্য পথে হাঁটছেন। অর্থাৎ বিএনপি এ মুহূর্তে না গণতান্ত্রিক কার্যক্রম করছে, না দেশের উন্নয়নের চিন্তা করছে।’
জাতীয়তাবাদী দল থেকে বিএনপি ধীরে ধীরে জামায়াতবাদী দলে পরিণত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘বড় নেতারা কার সঙ্গে কীভাবে আতাত করে জেল থেকে বের হচ্ছে এটা এখন বুঝার সময় এসেছে। মোচলেকা দিয়ে, আতাত করে বিএনপিকে মেরে ফেলার কোনো কারণ নেই। আমরা গণতন্ত্র প্রতিষ্ঠায় বন্ধপরিকর। দলটির নীতি নির্ধারণীতে যারা আছে তাদের বিশ্রাম নিতে বলছি।’
নাসিমের কার্যক্রমের সামনে ‘আসল বিএনপি’ সাইনবোর্ড লাগানো প্রসঙ্গে তিনি বলেন, ‘আসল বিএনপি আলাদা কোনো দল নয়। এটা বিএনপির একটা অংশ। বিএনপি একটি পূর্ণ দল। এর মধ্যে আমরা সবাই আছে। আমি শুধু একটি বিশেষ জায়গা নিয়ে কাজ করছি। সেটা বিএনপিতে গণতন্ত্র প্রতিষ্ঠা। অন্য কিছু নয়।’