ঢাকাSaturday , 10 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দেশকে অস্থিতিশীল করতে চায় সরকার

Link Copied!

asadujjaman-riponনিজস্ব প্রতিবেদক : দেশকে অস্থিতিশীল করতেই ক্ষতাসীনরা জাতীয় ঐক্য চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।
শনিবার দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
জাতীয় ঐক্য নিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও খাদ্য মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের বিরোধী প্রসঙ্গে রিপন বলেন, ‘সরকারের অনেক বাচাল মন্ত্রী রয়েছেন। যারা সব সময় তাদের দপ্তরের বাইরে গিয়ে কথা বলেন। মূলত সরকারকে ক্ষতিগ্রস্থ করতেই এবং তাদের অসৎ কাজ হাসিল করার জন্য জাতীয় ঐক্যেকে অসম্মান করেছেন কামরুল ও ইনু।’
জাতীয় ঐক্যে করেই মহাজোট করা হয়েছে এবং জাতীয় ঐক্যের মাধ্যমেই সরকার গঠন করা হয়েছে- হাসানুল হক ইনুর এই বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির এ নেতা বলেন, ‘১৯৭২ থেকে ৭৫ সালে বাংলাদেশে উগ্রপন্থির জনক হচ্ছে হাসানুল হক ইনু। তাই তার সকল বিতর্ক ভূমিকা আড়াল করার জন্য এবং বর্তমান সঙ্কটের পথ বন্ধ করতেই তিনি এ ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন।’
তিনি বলেন, ‘হাসানুল হক ইনু পরিচালিত জাসদের রাজনীতি বাংলাদেশর গণতন্ত্র ও পরিবেশের জন্য সব সময় হুমকি ছিল। শুধু তাই নয় বাংলাদেশ সেনাবাহিনীর জন্য হুমকি। আর এই ধারা এখনও অব্যাহত রয়েছ।’
বিএনপির জাতীয় ঐক্যের আহ্বানকে সরকার অসম্মান করেছে মন্তব্য করে তিনি বলেন, ‘যারা জাতীয় ঐক্য চায় না তারাই দেশেকে অস্থিতিশীল করতে চায়। তবে বিএনপি এখনও জাতীয় ঐক্য চায়।’
আসাদুজ্জামান রিপন বলেন, ‘স্বৈরাচার এইচএম এরশাদকে প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে রাখা সকল শহীদের সঙ্গে বেঈমানি ছাড়া আর কিছু নয়। তাকে বিশেষ দূতের দায়িত্ব ও তার গাড়িতে জাতীয় পতকা দিয়ে সরকার শহীদদের আত্মাকে কষ্ট দিয়েছে। আর এরশাদকে বিশেষ দূত হিসেবে রাখাও জাতির জন্য লজ্জাজনক।’ একই সঙ্গে তিনি অবিলম্বে এরশাদকে প্রধানমন্ত্রীর বিশেষ দূতের দায়িত্ব থেকে অপসারণের দাবি জানান।
দুই বিদেশি নাগরিক হত্যা ফলে বাংলাদেশে উগ্রবাদ ও জঙ্গিবাদ রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছে বহির্বিশ্ব- এমন সংবাদের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ‘আমি বর্হিবিশ্বকে বলতে চাই, বাংলাদেশে সকল ধর্মের মানুষ বসবাস করেন এবং তাদের ধর্মের প্রতি বিশ্বাস রয়েছে। কিন্তু বাংলাদেশের মানুষ ধর্মান্ধ নয়।’
তবে যেহেতু বহির্বিশ্ব থেকে বলা হচ্ছে বাংলাদেশে উগ্রবাদ ও জঙ্গিবাদ আছে। তাই আমি সরকারকে আহ্বান জানাচ্ছি এ বিষয়টি খতিয়ে দেখার জন্য। উগ্রবাদ ও জঙ্গিবাদের বিষয়ে তদন্ত হওয়া উচিৎ বলেও মন্তব্য করেন রিপন।
ক্ষমতাসীনরা গণমাধ্যমের উপর অর্থনৈতিক অবরোধ চালাচ্ছে দাবি করে তিনি বলেন, ‘সরকারের উচ্চ পর্যায় থেকে বিজ্ঞাপন বন্ধ করে দেয়ার জন্য সকল প্রতিষ্ঠানকে চাপ প্রয়োগ করা হচ্ছে। যাতে করে এই দুটি গণমাধ্যম (দ্য ডেইলি স্টার ও দৈনিক প্রথম আলো) আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়ে সরকারের কাছে আত্মসমর্পণ করে।’
এসময় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলম, সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।