ঢাকাFriday , 9 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জঙ্গিবাদকে উৎখাতে জাতীয় ঐক্য চান ইনুও

Link Copied!

Enuকুষ্টিয়া প্রতিনিধি : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘জঙ্গিবাদকে উৎখাতের জন্য জাতীয় ঐক্য দরকার, তবে ঐক্য তার সঙ্গে হবে, যারা গণতন্ত্রে বিশ্বাস করেন।’
মন্ত্রী শুক্রবার ভেড়ামারায় গোলাপনগরে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, ‘অচিরেই দুই বিদেশি হত্যকাণ্ডের মূল রহস্য বেরিয়ে আসবে। দুই বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত চলছে। এটা গভীর চক্রান্তের অংশ।’
ইনু বলেন, ‘পুলিশ প্রশাসন অত্যন্ত দক্ষতার সঙ্গে প্রকৃত খুনিদের খুঁজে বের করে দেশবাসীর সামনে হাজির করবে। তখন দেখা যাবে কারা এ হত্যকাণ্ডের সঙ্গে জড়িত।’
দেশে গণতন্ত্রহীন অবস্থা চলতে থাকলে জঙ্গিবাদীরা সুযোগ নেবে- বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে মন্ত্রী বলেন, ‘এটি অনেকটা ভূতের মুখে রাম নামের মতো। বিএনপির মুখে গণতন্ত্রের কথা মানায় না।’
জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দিক, জেলা জাসদ সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ দলীয় নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার বিদ্যুৎ উন্নয়নে এগিয়ে যাচ্ছে। বিএনপি ক্ষমতায় থেকে বিদ্যুতের পিলার বসিয়ে মানুষকে বোকা বানিয়েছিল। এই সরকার তা না করে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ক্ষেত্রে সেঞ্চুরি করেছে।’ মহাজোটের সরকার উন্নয়নের সরকার বলে অভিহিত করেন মন্ত্রী।