নিজস্ব প্রতিবেদক : মানবতা বিরোধী অপরাধের বিচারকে প্রশ্নবিদ্ধ করতেই জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে বিদেশি দুই নাগরিককে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জামেল হক।
শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মুজিব ঐক্য লীগ আয়োজিত মানববন্ধন ও আনন্দ শোভাযাত্রায় তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সর্বোচ্চ পুরস্কার চ্যাম্পিয়ন অব আর্থ এবং তথ্য প্রযুক্তি আইসিটি টেকসই উন্নয়নের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মন্ত্রী বলেন. বহির্বিশ্বে ভাবমূর্তি নষ্ট এবং বাংলাদেশকে একটি জঙ্গিবাদী দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য এ অপচেষ্টা চালানো হয়েছে।
দুই বিদেশি হত্যকাণ্ডে বিএনপি-জামায়াতের ইন্ধন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে যখন দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, তখন বিএনপি-জামায়ত জাতীয়ও আন্তর্জাতিক ষড়যন্ত্র করে যাচ্ছে।
আয়োজক সংগঠনের সভাপতি এইচ এম আসাদের সভাপতিত্বে মানবন্ধনে আরো বক্তব্য রাখেন, কণ্ঠশিল্পী আব্দুর জব্বার, দিলরুবা খান, সংগঠনের সাধারণ সম্পাদক ইয়াহহিয়া খান কুতুবী প্রমুখ।

